মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

খুলনায় কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত হোটেলে চিকিৎসকদের ঢুকতে বাধা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ জুন ২০২০, ৮:৪১ · ১ মিনিটে পড়ুন
খুলনায় কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত হোটেলে চিকিৎসকদের ঢুকতে বাধা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২জুন, ২০২০, মঙ্গলবার

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত হোটেল মিলিনিয়ামে কয়েকদিন ধরেই বাইরে বের হওয়ার পর তাদের ঢুকতে বাধা দিচ্ছেন হোটেল কর্তৃপক্ষ। কোন পূর্ব নোটিশ না দিয়েই হোটেল মিলিনিয়ামে কোয়ারেন্টিনে অবস্থানরত চিকিৎসকদের হোটেল থেকে বের হয়ে যেতে বলেন হোটেল কর্তৃপক্ষ।

এ ঘটনায় চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।হোটেলের সামনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ পরিচালকবৃন্দ দাড়িয়ে এর তীব্র নিন্দা জানান।

হোটেলের সামনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ পরিচালকবৃন্দ

খুলনায় করোনাভাইরাস চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের দায়িত্ব পালনের পর হোম কোয়ারেন্টিনের জন্য নগরীর হোটেল মিলিনিয়ামে থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু সোমবার সন্ধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের ৬ জন চিকিৎসক কোয়ারেন্টিনের জন্য এলে তাদেরকে হোটেলে ঢুকতে বাধা দেওয়া হয়। এ সময় হোটেলের মূল ফটক তালাবদ্ধ করে রাখে হোটেল কর্তৃপক্ষ।

খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি মো. রেজা সেকেন্দার ঘটনাস্থলে এসে হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তাদের কাউকে সেখানে পাওয়া যায় নি। পরে জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলে তারা ওই চিকিৎসকদের হোটেল অ্যাম্বসেডরে থাকার ব্যবস্থা করেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।