মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ক্যাপ্টেন ডা. সৈয়দ মইন উদ্দিন আহমেদ | এক বীরপ্রতীকের যুদ্ধ

২১ ডিসেম্বর ২০১৯

বিজয়ের এই ডিসেম্বর মাসে স্মরণ করা হচ্ছে ক্যাপ্টেন ডা. সৈয়দ মইন উদ্দিন আহমেদ, একজন বীর প্রতীক, কে।

ক্যাপ্টেন ডা. সৈয়দ মইন উদ্দিন আহমেদ ১৯৭০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করেন। তিনি K-23 ব্যাচের শিক্ষার্থী ছিলেন। একই বছর ডিসেম্বরে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দান করেন। তার প্রথম পোস্টিং হয় কুমিল্লা সেনানিবাসে ৪০ ফিল্ড এম্বুলেন্স-এ। কুমিল্লায় অবস্থিত ৫৩ ব্রিগেডের ৩১ পান্জাব রেজিমেন্টকে অপারেশান- সার্চলাইট কার্যকরী করার জন্য পাঠানো হয় সিলেটে। তারা অবস্থান নেয় খাদিমনগরে। ক্যাপ্টেন মইনকে ৩১ পান্জাব রেজিমেন্ট-এর Regimental Medical Officer হিসেবে পাঠানো হয়। অপর বাঙালি অফিসার বরিশালের ক্যপ্টেন মাহবুব সার্বিক পরিস্থিতি পর্যালাচনা করে ক্যাপ্টেন মইনকে জানান, যে করেই হোক তাদের পালাতে হবে। অন্যথায় পাকিস্তানিরা তাদের হত্যা করবে।

ক্যাপ্টেন ডা. সৈয়দ মইন উদ্দিন আহমেদ

২ এপ্রিল ১৯৭১ তারা পালাতে গিয়ে ধরা পরে। চোখ, হাত, পা বেঁধে একটি ঘরে তাদেরকে বন্দি করা হয়। পরে চোখের ও পায়ের বাঁধন খুলে দেয়া হয়। ৪ এপ্রিল কমান্ডিং অফিসার লে. কর্নেল সরফরাজ খান মালিকের নির্দেশে এক মেজর দরজা খুলে ঢুকে ক্যাপ্টেন মাহবুবের নাম ধরে ডাক দেয়। ফিরে তাকাতেই ক্যাপ্টেন মাহবুবের উপর এক বার্স্ট গুলি করে। বিছানা থেকে নিচে পড়ে যান তিনি। রক্তে ডুবে যায় তার শরীর। এরপর গুলি করা হয় ক্যাপ্টেন মইনকে। তার বাম উরুতে গুলি লাগে। তিনি মরার ভান করে পড়ে থাকেন।

পাঠান উপ-অধিনায়ক মেজর সৈয়দ আনোয়ার শাহ ছিলেন চাকুরীতে অধিনায়কের সিনিয়ার। তিনি অধিনায়ককে অনুরোধ করেন আহত দুই বাঙালি অফিসারকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে। তিনিই তাদের রেখে আসেন হাসপাতালে। হাসপাতালে ছিলেন এক সিংহ হৃদয় সার্জন প্রফেসর সামসুদ্দিন আহমেদ। তিনি তাদের যথাসম্ভব চিকিৎসা দেন। তিনি ক্যাপ্টেন মইনকে পালিয়ে যেতে উপদেশ দেন।

ক্যাপ্টেন মইন তাকেও পালিয়ে যেতে অনুরোধ করলে প্রফেসর সামসুদ্দিন বলেন, আমি তো ডাক্তার। আমি মুক্তিযাদ্ধা এবং পাকিস্তানি নির্বিশেষে চিকিৎসা করি। আর তা ছাড়া আমার ভর্তি রোগীদের কী হবে? ক্যাপ্টেন মইন বললেন, স্যার আমি ওদের এতোদিন ডাক্তার ছিলাম। আমাকে ছাড় দেয় নাই। এরা মানুষ না। পরে পাকিস্তানিরা প্রফেসার সামসুদ্দিন, ডা.লালা, একজন নার্স এবং একজন এ্যাম্বুলেন্স-এর ড্রাইভারেকেও হত্যা করে। ৫ই এপ্রিল ক্যাপ্টেন মাহবুব মারা যান।

ক্যাপ্টেন ডা. মইন যোগ দেন ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর ক্যাপ্টেন আজিজুর রহমান (বীর উত্তম) এর সাথে আশ্রমবডি ক্যাম্পে। গড়ে তোলেন ১০ বেডের ছোট্ট হাসপাতাল। ৫ই জিসেম্বর আবারও ডান পায়ে গুলিবিদ্ধ হন তিনি।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হলে ক্যাপ্টেন ডা. মইন মেনে নিতে পারেন নি। চাকুরী ছেড়ে, দেশ ছেড়ে চলে যান আমেরিকা। সত্তর পার করেছেন দু’বছর হলো। দেশের জন্য কাঁদেন। সময় তার মূল্য নিতে শুরু করেছে। শ্রবণশক্তিও প্রায় হারিয়ে ফেলেছেন। শরীর সায় দেয় না। তবুও গত ৪ঠা মার্চ কামরুল হাসান ভূইয়াঁকে দেখতে যান। জীবনযুদ্ধের তিনি আজও এক অপরাজিত সৈনিক।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে তিনজন চিকিৎসক বীর প্রতীকদের মধ্যে আছেন: ক্যাপ্টেন সৈয়দ মইনউদ্দিন আহমেদ, মেজর আখতার আহমেদ (প্রয়াত) এবং ক্যাপ্টেন সিতারা বেগম।

তথ্যসূত্রঃ কামরুল হাসান ভূইয়াঁ
স্টাফ রিপোর্টার /নাজমুন নাহার মীম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।