মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ঃ সামাজিক নিন্দা ও বাংলাদেশের প্রেক্ষাপট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ জুন ২০২০, ৫:০৫ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ঃ সামাজিক নিন্দা ও বাংলাদেশের প্রেক্ষাপট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২০, মঙ্গলবার
ডা. আজিজ রহমান
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
মেলবোর্ন, অস্ট্রেলিয়া

প্রেক্ষাপট বাংলাদেশ-
করোনাভাইরাস টেস্ট করালে যদি রেজাল্ট পজিটিভ আসে, তখন আশেপাশের লোকজন কী বলবে? আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব কী মনে করবে? এ জাতীয় চিন্তা এখন কাজ করছে বাংলাদেশের জনগণের মধ্যে। নিজের শারীরিক অসুস্থতার তুলনায় লোকজন কী ভাববে- এটাই কিন্তু এখন মূখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এজন্য বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর প্রকৃত সংখ্যা জানা শুধু মুশকিলই নয়, এ ধরনের চিন্তা চেতনার কারণে স্বাভাবিকভাবেই ভাইরাসের বিস্তার হচ্ছে। টেস্ট তো করা হচ্ছেই না, উপসর্গ থাকলেও বাসায় থাকার পরিবর্তে আক্রান্ত মানুষজন মিশে যাচ্ছে সবার সাথে। আবার যদি কেউ জেনে যায় কোন আক্রান্ত রোগীর কথা, তাহলে এক ধরনের বৈষম্য কাজ করছে; অনেকটা সামাজিকভাবে একঘরে করে দেওয়ার মতো।

ভুলে গেলে চলবে না, কাল কিন্তু আপনি এবং আপনার পরিবার আক্রান্ত হতে পারেন। তখন নিজেদেরকে কিভাবে দেখতে চান? করোনাভাইরাস কোন গোপন রোগ নয়। এটি এইডস নয় যে আপনাকে রাখঢাক করতে হবে। আর আপনি যদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েই থাকেন, তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ ৯৫% ক্ষেত্রেই মৃদু উপসর্গ থাকে ও স্বাভাবিক চিকিৎসাতেই সেটি ভালো হয়ে যায়।

যদি কোন উপসর্গ থাকে-

  • বাসায় আলাদাভাবে থাকুন।
  • হটলাইনে যোগাযোগ করে জেনে নিন টেস্ট করার প্রয়োজনীয়তা।
  • নির্দেশ অনুযায়ী টেস্ট করান।
  • জরুরি প্রয়োজনে বাইরে বের হলে, মাস্ক ব্যবহার করুন ও ১.৫ মিটার শারীরিক দূরত্ব বজায় রাখুন।
  • হাত সবসময় পরিষ্কার রাখুন।
  • নিজেদের কমনসেন্স ব্যবহার করুন।
  • বেশি অসুস্থ বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হোন।

অবশ্য টেস্ট করার বিড়ম্বনাও আছে, এ ব্যাপারে সরকার ও কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এই বিপদের সময় সামাজিক নিন্দা ও সামাজিক বৈষম্য নয়, প্রয়োজন সবাই এক হয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে করোনাভাইরাসকে প্রতিহত করা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।