মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ৩ চিকিৎসকের করোনা শনাক্ত

অংকন বনিকপ্রকাশ: ২২ মে ২০২০, ১০:৫৮ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ৩ চিকিৎসকের করোনা শনাক্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ২২ মে, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।

তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এভাবে ক্রমাগত তাঁরা আক্রান্ত হতে থাকলে দেশের চিকিৎসাসেবা কার্যক্রম হুমকির মুখে পড়বে!

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে ৫ দিনের জন্য হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল (২১ মে) রাতে উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার (২২ মে) থেকে আগামী মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত হাসপাতালটি বন্ধ থাকবে। তবে এ সময় সীমিত পরিসরে জরুরি বিভাগের কার্যক্রম চলবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৭ মে স্বাস্থ্য কমপ্লেক্সের এক ওয়ার্ডবয়ের করোনা শনাক্ত হয়। এরপর হাসপাতালের চিকিৎসকসহ ৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল রাতে আসা নমুনা পরীক্ষার প্রতিবেদনে হাসপাতালটির তিনজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়। তাঁরা সকলেই উপসর্গবিহীন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন,

“একজন ওয়ার্ড বয়ের করোনা ধরা পড়ায় চিকিৎসকসহ ৩৯ জনের নমুনা পাঠানো হয়েছিল। এরমধ্যে ৩ জন চিকিৎসকের করোনা ধরা পড়েছে। পরে আরও ২০ জনের নমুনা পাঠানো হয়েছে। তাদের রিপোর্ট এখনো আসেনি। হাসপাতাল জীবাণুমুক্ত করার জন্য ৫ দিন জরুরি সেবা ছাড়া হাসপাতালের অন্যান্য সেবা বন্ধ থাকবে।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।