মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: নওগাঁয় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৩২ জন শনাক্ত

অংকন বনিকপ্রকাশ: ৭ মে ২০২০, ২:৩৭ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: নওগাঁয় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৩২ জন শনাক্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান। ২৪ ঘণ্টায় নওগাঁয় নতুন করে আরো ৩২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৩ জন চিকিৎসকসহ ৭ জন স্বাস্থ্যকর্মী ও ২ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত জেলাটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯। গত ৫ মে জেলা সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মুনজের-ই মুর্শিদ বলেন,

“গত ২৮ এপ্রিল ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ৭৩ জনের এবং গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩৩ জনের নমুনা পাঠানো হয়েছিল। গতকাল সোমবার রাতে রাজশাহী ল্যাবে পাঠানো ৩৩টি নমুনার প্রতিবেদন আসে। ওই ৩৩টি নমুনার কোনোটিতেই করোনাভাইরাস শনাক্ত হয়নি। আজ মঙ্গলবার বিকেলে ই-মেইলে IEDCR এ পাঠানো ৭৩ জনের নমুনার প্রতিবেদন আসে। সেখান থেকে ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।”

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়,

“নতুন করে আক্রান্ত ৩২ জনের মধ্যে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসক, রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন স্বাস্থ্য সহকারী ও একজন ল্যাব টেকনোলজিস্ট ও বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্য সহকারী আছেন। এ ছাড়া পত্নীতলা থানার দুই পুলিশ কর্মকর্তাও করোনায় আক্রান্ত হয়েছেন।”

সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন,

“আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যাঁরা গিয়েছিলেন তাঁদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।”

কয়েকটি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় হাসপাতালগুলো লকডাউন করা হবে কি না- এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।