বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে থার্টি

প্ল্যাটফর্ম নিউজ, ৭ মে ২০২০, বৃহস্পতিবার
ডা. শুভদীপ চন্দ

আফগানিস্তানে তখন কঠিন কঠোর ইসলামী শাসন আসতে আর কিছুদিন বাকি। সৈয়দ মুজতবা আলী আফগান সরকারের প্রমোশন পেয়ে গেছেন। সবাইকে ডিঙ্গিয়ে তিনি তখন সবচেয়ে বেশি বেতনভোগী। অন্য ভারতীয়দের মাথায় হাত। তারা গিয়ে দরবার করলো শিক্ষামন্ত্রীর কাছে। ‘মুজতবা আলীর সার্টিফিকেট বিশ্বভারতী’র, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারত সরকারের রিকগনিশন নেই’।

আফগান মন্ত্রী এক কথায় তাদের উড়িয়ে দিলেন। বললেন- ‘আপনাদের সার্টিফিকেটে আছে গভর্নরের সাইন। এ রকম গভর্নর ক্ষুদ্র আফগানিস্তানেই ভুড়িভুড়ি। আর আগা মুজতবা আলীর কাগজে আছে মশহুর শাইর রবীন্দ্রনাথ ট্যাগোরের। যিনি পৃথিবীর কাছে এ প্রাচ্যকে চিনিয়েছেন (চশম রওশন করদে অন্দ…)। কোন সাইনের মূল্য বেশি?’

গুণী’র আবার ধর্ম-বর্ণ-জাতি পরিচয় কী! বুদ্ধের অনুগামী হতে বৌদ্ধ হওয়া লাগবে? বিদ্যানন্দ-এর চেয়ে চিন্তাভাবনায় আমরা সাধারণরা অনেক এগিয়ে আছি। অন্তত পথ চলা শুরু করলে আর পিছন ফিরি না।

আমার তিনজন ঘনিষ্ঠ (কী বলবো? ফ্রেন্ডও বলা যায় মেন্টরও বলা যায়) সাবেক কলিগের কোভিড পজিটিভ এসেছে। একজনের চার বছরের ছোট মেয়েটার আজ জন্মদিন। আজকের দিনে মা হয়ে মেয়েকে দেখতে হবে দূর থেকে। দ্বিতীয় জন নিজেকে নিয়ে নয়, চিন্তিত তার বাবাকে নিয়ে। মা-কে হারিয়েছেন এক বছর। টেনশনে আছেন- বাবার স্যাম্পল আজ যাবে। তৃতীয়জনকে নিয়ে আগেই লিখেছিলাম। তার স্ট্যাটাসে আশঙ্কা ছিল। ছিল যুক্তি, জীবনস্মৃতি, ভর্ৎসনা, অভিমান। আমি বাঙলা তর্জমা করেছিলাম। আশঙ্কা সত্যি হলো। দুই শিশু বাচ্চা রেখে তিনি পজিটিভ।

কত ভয় আর কত দুশ্চিন্তা নিয়ে যে এ সময়ের ডাক্তাররা ডিউটি করছেন- তার কোনো লেখাজোকা নেই। আইসোলেশনে গিয়েও বলতে পারেন না সোশ্যাল স্টিগমাটার ভয়ে। করোনা শরীর সইবে, সমাজ সইতে পারবে? বেসরকারি ডাক্তার স্টাফদের কোনো ঝুঁকি ভাতা নেই অসুস্থ ভাতা নেই। সুরক্ষা বিহীন ভাবে আক্রান্ত হওয়ার অধিকার আছে শুধু! ‘ভাতা’ তো দূর, বেতনই বন্ধ হয় হয়! ঈদের বোনাস তো গেছেই। অথচ এ বেসরকারি ক্লিনিক হাসপাতাল গুলো দ্বিগুণ তিনগুণ পাঁচগুণ দশগুণ টাকা নিতেও দ্বিধা করে না।

২৮ তারিখ পাঠানো স্যাম্পল, রিপোর্ট আসলো ৫ তারিখ। সেও খোঁচা দিয়ে দিয়ে! কে দায় নিবে? কার কাছে বলবো? আজ থেকে কয়েকমাস পরে আমাদের মা বাবার খুনীর নামে আমাদের নাম হবে না, সে সায়েন্স খুব অগ্রসর নয় বলে!

এদিকে প্রায় সবকিছু খুলে যাচ্ছে। আজ বাজারে দেখলাম উপচে পড়া ভীড়। আমি একটু দেরী করে গেছিলাম যেন ভীড় কিছু কমে। মোড়ে চারজন পুলিশ দেখেছি, একজন পিপিই পরে বসে আছেন। এতলোক রাস্তায় নেমেছে বেচারারা কি করবে! আজ প্রথম রেস্টুরেন্টও খোলা দেখলাম। রাজনৈতিক নেতৃবৃন্দ সম্ভবত অর্থনীতি আর জীবননীতির মধ্যে অর্থনীতিকে বেছে নিচ্ছেন। সব দেশেই লকডাউন শিথিল হচ্ছে। পুঁজিবাদে মানুষের জীবনের মূল্য নাকি কম।

কাল থেকে মসজিদ উন্মুক্ত হয়ে যাচ্ছে। লকডাউন উঠে যাওয়ার পরিস্থিতিতে সব স্বাভাবিকের মতো দেখাচ্ছে। যদিও যে জন্য এতকিছু সে করোনাভাইরাস ট্রান্সমিশন কমে নি। মৃত্যুও বাড়ছে পাল্লা দিয়ে। ‘উই হ্যাভ টু বি রেডি টু লিভ উইদ করোনাভাইরাস’। আমাদের করোনাভাইরাস সঙ্গেই বসবাস করতে হবে। খবরে শুনলাম বিদেশ থেকে নাকি আরো প্রবাসী আসছেন।

এরমাঝে লেখালেখি ও আঁকা-আঁকি করার জন্য দুইজন গুণী লোককে গ্রেফতার করা হলো। এ রেগুলার কলাম বন্ধ করে দিব কিনা ভাবছি। লেখাগুলো ধারাবাহিক ভাবে প্ল্যাটফর্ম প্রকাশ করছিল। তাদের ধন্যবাদ।

জানি না আজ থেকে মাসখানেক পরে কি ঘটবে। আমরা অনেকেই আক্রান্ত হবো, অনেকেই টেস্টের পিছনে ঘুরবো, অনেকেই মারা যাব। সবকিছু খুলে যাচ্ছে যখন এসব মাস্ক বা হ্যান্ড ওয়াশে খুব বেশি কাজ হবে না। আমরা যারা একটু কম বয়সী বা তেমন জানা অসুখ নেই, আক্রান্ত হয়ে হয়তো বেঁচে যাব। তবে আমাদের সিনিয়র প্রজন্ম হয়তো হারিয়েই যাবে।

আরো একমাস আধাপেটা হয়ে বাঁচাই বেশি যুক্তিযুক্ত হতো।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।