মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড ১৯: চট্টগ্রামে হাসপাতালে রোগী কমছে

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ আগস্ট, ২০২০, রবিবার
পবিত্র ইদ উল আজহা পরবর্তী সময়ে চট্টগ্রামের জনগণের মাঝে কমে গেছে করোনা নিয়ে দুশ্চিন্তা। স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে উদাসীনতা বেড়েছে। একই সাথে ইদ পরবর্তী সময়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১২৯৫ জন এবং মৃতের সংখ্যা ১৮।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন,

“স্বাস্থ্যবিধি মেনে চলার উপর করোনা পরিস্থিতি নির্ভর করছে। পবিত্র ইদ উল আজহার সময় মানুষ বাড়িতে গেছে, আত্মীয় স্বজনের সাথে ইদ পালন করেছে। সেই হিসেবে স্বাস্থ্যবিধি না মানার কারণে রোগী বাড়তে পারে। ইদের সময় অতিক্রান্ত হওয়ার পরবর্তী ১৪ দিনে রোগী বাড়ার আশঙ্কা করছিলাম আগেই। এ কয়দিনের স্বস্তির ভাব আর থাকবে না। এছাড়াও দ্বিতীয় ওয়েভ আসবে – কেউ বলছেন সেপ্টেম্বরে, কেউ বা আরো পরে। মনে রাখতে হবে, চিকিৎসার চেয়ে সচেতনতা বেশি জরুরি। আমাদের বর্তমান চিকিৎসা কাঠামোতে সেবা দেওয়া নাহয় কঠিন হবে। স্বাস্থ্য বিভাগ শুরু থেকেই জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। মাঠ পর্যায়ে জনসচেতনতা নিশ্চিত করতে হবে জনপ্রতিনিধি, পুলিশ, গণমাধ্যমকর্মী সবাইকে মিলেই। সবাই কাজ করছে, এখন করোনা পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

আগস্টের প্রথম সপ্তাহে হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা সম্পর্কে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. হামিদুল্লাহ মেহেদি প্ল্যাটফর্ম নিউজকে জানান,

“রোগী তেমন বাড়ে নি, তবে কিছু বলার আগে আমরা দুই সপ্তাহ পর পর্যন্ত অপেক্ষা করবো। ইদের আগে দিনে চার/পাঁচ জন পজিটিভ রোগী ভর্তি হতো, কখনও তার চেয়ে কম। গত কয়দিন প্রায় একই রকম ছিল। কিন্তু গত ৯ আগস্ট আট জন পজিটিভ আর কয়েকজন সাস্পেক্টেড রোগী ভর্তি হয়েছিল। আরো এক সপ্তাহ গেলে ভাল বোঝা যাবে অবস্থা। জুন মাসে সবচেয়ে বেশি ছিল রোগী, এরপর থেকে কমছে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের গত ১৫ তারিখ (শনিবার) ইয়েলো জোনে ভর্তি থাকা রোগীর সংখ্যা ছিল ৫৮ জন। সেদিন সকালে ভর্তি হয়েছেন ১২ জন, মারা যান ৩ জন। মৃতরা আগে থেকে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। একই দিনে রেড জোনে ভর্তি থাকা রোগীর সংখ্যা ৩৬। রেড জোনের দায়িত্বরত একজন চিকিৎসক বলেন,

“ইদের পর থেকে ১০ তারিখ পর্যন্ত রেড জোনে ভর্তি থাকা রোগীর সংখ্যা ছিল ৫০ থেকে ৫৫ জন, যা বর্তমানে কমে গিয়ে ৩০-৩৬ জনে এসে দাঁড়িয়েছে।”

এদিকে গত জুন মাসের তুলনায় রোগীর সংখ্যা খুব বেশি না কমলেও কিছুটা কমেছে বলে জানান চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. আজমাইন মাহতাব।
চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে রোগীর সংখ্যা গত ১০ আগস্ট প্রি আইসোলেশন ও আইসোলেশন ওয়ার্ডে ছিল মোট ৩৯ জন, কেবিন ব্লকে ২০ জন। ১৫ আগস্ট রোগীর সংখ্যা প্রি আইসোলেশন ও আইসোলেশন ওয়ার্ডে মোট ৩৭, কেবিন ব্লকে ২০।

বিআইটিআইডি তে কর্মরত একজন চিকিৎসক জানান,

“আমার কর্মস্থলে রোগী বাড়েনি। এখন সবকিছু স্বাভাবিক হয়ে আসছে, তাই মানুষের চলাচল, হাসপাতালে আসাও বেড়েছে, যার মাঝে নন কোভিড বেশি।”

টেস্টের পরিমাণ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন,

“টেস্টসংখ্যা কমেছে। তবে সংক্রমণ এখনও ততটা (গত জুন মাসের তুলনায়) বাড়ে নি।”

চট্টগ্রামে টেস্টের পরিমাণ কমলেও, স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ইদ পরবর্তী সময়ে বেড়েছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। চিকিৎসা সচেতনতার কারণে আগের মত কোভিড পজিটিভ হলেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমেছে। বাসায় আইসোলেশনে সুস্থ হচ্ছেন বেশিরভাগ রোগী। একই সাথে, নমুনা পরীক্ষা হয়নি কিন্তু কোভিড-১৯ উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে প্রতিদিন। শুধুমাত্র কোভিড উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা নিয়ে নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের পরিসংখ্যান নেই। সমাজ সচেতন, চিকিৎসা সংশ্লিষ্ট অনেকেই মনে করেন সংখ্যাটা একেবারে কম নয়। স্বাস্থ্যবিধি মেনে চলা এখন সময়ের দাবি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।