মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের করোনা শনাক্ত

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টারপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ২:৫৫ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের করোনা শনাক্ত
লেখার আকার

১৬ এপ্রিল, ২০২০

গতকাল বুধবার (১৫ এপ্রিল) এক দিনেই কুমিল্লা জেলায় ১২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দুই দিনে এই জেলায় মোট ২১ জনের করোনা ভাইরাস শনাক্ত হলো। জেলাটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৯ জন।

প্রতিদিনই শনাক্তকৃত রোগীর সংখ্যা বাড়ছে। সংক্রমণ ছড়িয়ে পড়ছে নতুন উপজেলায়ও। কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ও জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন মো. শাহাদাত হোসেনের দেওয়া তথ্যমতে, ‘যে ১২ জন শনাক্ত হলেন, তাঁদের মধ্যে দাউদকান্দিতে তিনজন, চান্দিনায় তিনজন, তিতাস, বরুড়া, বুড়িচং, হোমনা, চৌদ্দগ্রাম ও দেবীদ্বারে একজন করে মোট ১২ জন আক্রান্ত হয়েছেন। এর আগে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) তিতাস উপজেলায় ৩ জন, দাউদকান্দিতে ২ জন এবং বুড়িচং, ব্রাহ্মণপাড়া, চান্দিনা ও সদর দক্ষিণে ১ জন করে ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত হয়।’

জেলা সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলায় এ পর্যন্ত ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে তিতাস উপজেলায় আক্রান্তের সংখ্যা বাবা–মেয়েসহ ৮ জন, বুড়িচংয়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন, দাউদকান্দিতে ৫ জন, চান্দিনায় ৪ জন, দেবীদ্বারে ২ জন এবং হোমনা, বরুড়া, ব্রাহ্মণপাড়া, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলায় একজন করে। এর মধ্যে একজন মারা গেছেন, তিনি দেবীদ্বার উপজেলার বাসিন্দা ছিলেন।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. শাহাদাত হোসেন বলেন, “নববর্ষের প্রথম দিন অর্থাৎ ১৪ এপ্রিল, মঙ্গলবার নয়জন এবং দ্বিতীয় দিন বুধবারে ১২ জন মোট ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে আটজনের করোনা শনাক্ত হয়। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”

প্রসঙ্গত, কুমিল্লার নতুন নতুন উপজেলায় দিনদিন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। তাই করোনা সংক্রমণ রোধে জনগণকে ঘর থেকে বের না হওয়ার জন্য জোর অনুরোধ জানান কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মহোদয়।

করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।