মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

কোভিড-১৯ এর ভয়াল থাবায় আরো এক গর্ভবতী চিকিৎসকের মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩১ জুলাই ২০২১, ৬:০৯ · ১ মিনিটে পড়ুন
কোভিড-১৯ এর ভয়াল থাবায় আরো এক গর্ভবতী চিকিৎসকের মৃত্যু
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ জুলাই, ২০২১, শনিবার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী হলেন দেশের আরো এক গর্ভবতী চিকিৎসক ডা. আলিজা আয়েশা। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)

দেশের করোনা ভাইরাসের উর্ধ্বগতির সাথে সাথে গর্ভবতী চিকিৎসকদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আজ, ৩১ জুলাই, ২০২১ ইংরেজি তারিখ শনিবার, কোভিড -১৯ আক্রান্ত অবস্থায় মৃত্যুবরণ করলেন ডা. আলিজা আয়েশা। তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের ১৬ তম ব্যাচের ছাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। মৃত্যুকালে ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ডা. আয়েশা।

উল্লেখ্য, গত ২০ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজের গাইনী এন্ড অবস বিভাগের এমএস ফেইজ-এ রেসিডেন্ট ডা. হালিমা আকন্দ (ইবনে সিনা মেডিকেল কলেজের ০৭ ব‍্যাচের প্রাক্তন ছাত্রী) সাত মাসের প্রেগন্যান্সির সাথে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অন্যদিকে ২২ জুলাই মৃত্যুবরণ করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ৯ম ব্যাচের শিক্ষার্থী ডা. জারিন তাসনিম রিমি। উল্লেখ্য, তিনিও ছিলেন ৩৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা। তাঁর কোভিড-১৯ পরীক্ষা না করা হলেও ৩ দিনের জ্বর ও শরীর ব্যথা ছিল বলে জানা যায়।

করোনা সংক্রমণের সাথে বেড়ে চলা গর্ভবতী চিকিৎসকদের মৃত্যুর মিছিলে যুক্ত হওয়া আরো এক চিকিৎসক ডা. আলিজা আয়েশার মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।