বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ এর চিকিৎসাঃ আশাব্যঞ্জক কিছু পরিকল্পনা ও গবেষণা

১২ এপ্রিল ২০২০: এ পর্যন্ত বিশ্বের ১৬ লক্ষ মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত এবং এক লক্ষ মানুষ ইতিমধ্যেই মৃত্যু বরণ করেছেন। এই রোগের কোন চিকিৎসা নেই তাই বলে বড় বড় ঔষধ তৈরির প্রতিষ্ঠনগুলো বসে নেই।

কমপক্ষে ১০০ টি পূর্বে আবিস্কৃত ঔষধ নিয়ে দিনরাত চলছে কোভিড-১৯ রোগ নিরাময় বা প্রতিরোধী গবেষণা। সেই সাথে চিকিৎসার জন্য নতুন ঔষধ এবং প্রতিষেধক আবিষ্কারের কাজও চলছে অবিরাম।

এ সময়ের সবচেয়ে সম্ভাবনাময় চিকিৎসা পরিকল্পনা যেগুলো ক্লিনিক্যাল ট্রায়ালে আছে সেগুলোর একটি তালিকা শেয়ার করছি।

১। রেমডিসেভিরঃ
ক্যালিফোর্নিয়ার জৈবপ্রযুক্তিবিদ গিলিয়েড পূর্বে ইবোলা রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত রেমডিসেভির নামক এ্যন্টিভাইরাল ঔষধ কে কোভিড-১৯ এর চিকিৎসার জন্য নতুনভাবে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। বিশ্বস্বাস্থ্য সংস্থা রেমডিসেভিরকে এই মুহূর্তে সবচেয়ে সম্ভাবনাময় চিকিৎসা হিসেবে বিবেচনা করছে। বর্তমানে চায়না, দক্ষিন কোরিয়া এবং যুক্তরাষ্ট্রে মোট ৫টি ক্লিনিক্যাল ট্রায়াল চলমান রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন ট্রায়ালের ফলাফল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিৎ। আশা করা যাচ্ছে প্রথম ফলাফলটি চায়না থেকে এপ্রিল মাসের মধ্যেই পাওয়া যাবে।

২। কালেট্রাঃ কোভিড-১৯ এর চিকিৎসায় কালেট্রা অন্যতম হিসেবে বিবেচিত হয়েছিল, যা পূর্বে এইচআইভি এইডসের চিকিৎসায় ব্যবহার করা হয়েছে। ১৮ই মার্চ, নিউ ইংল্যান্ড জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় যে কোভিড-১৯ নিয়ন্ত্রণে কালেট্রা ব্যবহারে বিশেষ ভাল কোন ফলাফল পাওয়া যায়নি। যদিও একই দিনেই বিশ্বস্বাস্থ্য সংস্থা জানায় কালেট্রা, রেমডিসেভির, ক্লোরোকুইন, ইমিউনোমডিউলেটর-বেটা নিয়ে তারা কোভিড-১৯ এর চিকিৎসার জন্য নতুনভাবে একটি গ্লোবাল/বৈশ্বিক গবেষণা করবেন ।

৩। এ্যক্টেমরা এবং কেভজারাঃ বাতের চিকিৎসায় বহুল ব্যবহৃত এই দুটি ঔষধ বর্তমানে কোভিড-১৯ এর চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। রোশের তৈরি এ্যক্টেমরা এবং সানোফি এবং রেগেনেরন এর কেভজারা দুটো ঔষধই এ্যন্টি ইন্টারলিউকিন-৬ শ্রেনির ঔষধ।এ ঔষধ দুটি রোগীর ফুসফুসের অতিরিক্ত প্রদাহ বন্ধ করে ফুসফুসকে সচল রাখে।দুটো ঔষধ নিয়েই দেরীতে হলেও ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে।

৪। কনভালসেন্টস প্লাজমাঃ সুস্থ্য হয়ে ওঠা কোভিড-১৯ রোগীদের শরীর থেকে নেওয়া রক্তের প্লাজমা অসুস্থ রোগীর শরীরে প্রবেশ করে এই চিকিৎসা করা হচ্ছে। যেহেতু সেরে ওঠা রোগীর দেহে কোভিড-১৯ প্রতিরোধি অ্যন্টিবডি তৈরি হয়েছে তাই এই প্রক্রিয়াটি অসুস্থ রোগীকে সেরে উঠতে সাহায্য করছে। সাম্প্রতিক কালে করা দুইটি ক্লিনিক্যাল ট্রায়ালে বলা হয়েছে কোভিড-১৯ প্রতিরোধে কনভালসেন্টস প্লাজমার ব্যবহার খুবই উপযোগী।

৫। ক্লোরোকুইনঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারনায় মেলেরিয়া চিকিৎসায় ব্যবহৃত ক্লোরোকুইন এবং হাইড্রোক্লোরোকুইন কোভিড-১৯ প্রতিরোধক চিকিৎসায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। যদিও ক্লোরোকুইন এবং হাইড্রোক্লোরোকুইনঃ কোনটির ব্যবহারই কোভিড-১৯ চিকিৎসায় তেমন কোন আশাব্যঞ্জক ফলাফলা দেয়নি।

৬। এ্যভিগানঃ চায়নার একটি ক্লিনিকেল ট্রায়ালে কোভিড-১৯ চিকিৎসায় এ্যভিগানের ব্যবহার চমৎকার ফলাফল দিয়েছে। ট্রায়ালে দেখা গেছে আরবিডোল এবং এ্যভিগানের মধ্যে যাদের উপর এ্যভিগান প্রয়োগ করা হয়েছে তারা আরবিডোল পেয়েছে এমন রোগীর ১ সপ্তাহ আগে সেরে উঠেছেন। এই ঔষধটি আমেরিকাতে অনুমোদিত নয়।

এছাড়াও টিকেকে-৮৮৮, অ্যন্টিবডি চিকিৎসা ছাড়াও আরও শতাধিক ঔষধ নিয়ে গবেষণা চলছে।

বিজনেস ইনসাইডার
৭ এপ্রিল, Andrew Dunn

অনুবাদঃ ডাঃ মোঃ রিজওয়ানুল করিম
রাইয়ান আমজাদ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।