মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ এবং পার্সড লিপ ব্রিদিং

অংকন বনিকপ্রকাশ: ৪ মে ২০২১, ১২:৩০ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ এবং পার্সড লিপ ব্রিদিং
লেখার আকার

মঙ্গলবার, ৪ মে, ২০২১

কোভিড-১৯ এ আক্রান্ত অথবা সেরে ওঠার পর যে কেউ খুব অল্প পরিশ্রমেই দূর্বলতা বা হালকা শ্বাসকষ্ট অনুভব করতে পারেন যদিও হয়তো সেই সময় রক্তে অক্সিজেনের ঘনমাত্রা স্বাভাবিক এবং বুকের সিটি স্ক্যানে ফুসফুসের সামান্য বা কোনো ইনভলভমেন্ট নাও থাকতে পারে!এটি যেমন দুশ্চিন্তা জনিত কারণে হতে পারে ঠিক তেমনি ফুসফুসে কোষীয় পর্যায়ে সামান্য প্রদাহের ফলেও (যা সেরে উঠতে কারো কারো সময় নেয়) হতে পারে

এ অবস্থা থেকে উত্তরণের জন্যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসার পাশাপাশি কোভিড বা কোভিড থেকে রিকভার্ড ব্যক্তি ফুসফুসের বিভিন্ন ব্যায়াম করতে পারেন,এর মধ্যে অন্যতম হচ্ছে ‘পার্সড লিপ ব্রিদিং’ যা ফুসফুসের খুব ছোট ও চিকন বাতাসবাহী নালীগুলোকে সতেজ ও কার্যকর রাখায় বেশ ভালো একটা ভূমিকা রাখতে পারে!

কিভাবে করতে হয়?

✓প্রথমে বিছানায় বা চেয়ারে আরামদায়ক অবস্থায় বসতে হবে

✓পিঠ যতোটা সম্ভব সোজা রাখতে হবে

✓ মুখ বন্ধ করে নাক দিয়ে ধীরে লম্বা শ্বাস টেনে ভেতরের দিকে নিতে হবে (ডিউরেশন ঠিক রাখার জন্যে মনে মনে গুনতে হবে ১,২)

✓ তারপর মুখ ছোট্ট গোল করে শিসের মতো করে ধীরে ধীরে বাতাস ছেড়ে দিতে হবে(ডিউরেশন ঠিক রাখার জন্যে মনে মনে গুনতে হবে ১,২,৩,৪)

কত সময় পর পর?

প্রতি চার ঘন্টা পরপর (প্রতিবার কমপক্ষে ১০ বার) অথবা প্রয়োজনমতো এর চেয়ে কম সময় ব্যবধানেও করা যেতে পারে

কখন করা যাবে না?

✓যদি জ্বর থাকে

✓বিশ্রামরত অবস্থাতেই যদি শ্বাসকষ্ট হয়

✓বুকে ব্যাথা বা ধড়ফড় যদি করে

কখন ব্যায়াম করা অবস্থাতেই বন্ধ করে দিতে হবে?

✓মাথা ঝিমঝিম যদি করে

✓বুকে ব্যাথা যদি হয়

✓শুরুর শ্বাসকষ্ট যদি বাড়ে

✓হাত-পা যদি ঠান্ডা হয়ে আসে

✓অতিরিক্ত দূর্বলতা যদি লাগে

Let’s “Purse” our lips rather than “Pout” to strengthen our Lungs!

ডা. মুশফিক নেওয়াজ আহমেদ
রেসিডেন্ট, পালমোনোলজি
জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতাল,
মহাখালী, ঢাকা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।