মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: একদিনেই শনাক্ত ১১২ জন, ১ জনের মৃত্যু

Platformপ্রকাশ: ৯ এপ্রিল ২০২০, ৩:২৩ · হালনাগাদ: ১০ এপ্রিল ২০২০ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: একদিনেই শনাক্ত ১১২ জন, ১ জনের মৃত্যু
লেখার আকার

০৯ এপ্রিল ২০২০: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ১১২ জন, মৃত্যুবরণ করেছেন ১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৩৩০ জন, মোট মৃতের সংখ্যা ২১ জন এবং সুস্থ হয়েছেন মোট ৩৩ জন।

দুপুর ০২.৩০ ঘটিকায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহেদ মালিক স্বপন। তিনি আরো জানান, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২,০০০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার তৈরি করা হবে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, কোভিড-১৯ এ নতুন করে মৃত্যুবরণ করা রোগী ছিলেন ষাটোর্ধ্ব একজন পুরুষ, তিনি ঢাকার অধিবাসী ছিলেন।

নতুন শনাক্ত ১১২ জন রোগীর ৭০ জন পুরুষ ও ৪২ জন নারী। তাদের মাঝে ৩ জনের বয়স ১০ বছরের নিচে, ৯ জন ১১-২০ বছর, ২৫ জন ২১-৩০ বছর, ২৪ জন ৩১-৪০ বছর, ১৭ জন ৪১-৫০ বছর, ২৩ জন ৫১-৬০ বছর এবং ১১ জন রোগীর বয়স ৬০ বছরের ঊর্ধ্বে। নতুন শনাক্ত রোগীর মধ্যে সর্বোচ্চ ৬২ জন ঢাকার এবং ১৩ জন নারায়ণগঞ্জের অধিবাসী। তিনি সবাইকে আবারো নিজ নিজ ঘরে অবস্থানের এবং জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

গত ২৪ ঘন্টায় ঢাকায় ৬১৮ এবং ঢাকার বাইরে ৪৭৯ জনের, অর্থাৎ মোট ১০৯৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহের পরিমাণ গতকালের তুলনায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিদা কোভিড-১৯ মোকাবেলায় দিনরাত কর্মরত নবীন ও প্রবীণ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরো বলেন, এরাই এই যুদ্ধে অগ্রগামী সৈনিক। সাধারণ মানুষকে রক্ষায় চিকিৎসকরাই এগিয়ে আসছেন, মানুষের সেবায় তারাই ঝাঁপিয়ে পড়ছেন। আর তাই আলোচনা-সমালোচনা নয়, এখন প্রয়োজন চিকিৎসকদের বন্ধু ভাবা এবং তাদের সহযোগিতা করা।

নিজস্ব প্রতিবেদক/সামিউন ফাতীহা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।