মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

কৃতজ্ঞতার রকমফের – ইংল্যান্ড – বাংলাদেশ

Platformপ্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১১:৪০ · ২ মিনিটে পড়ুন
কৃতজ্ঞতার রকমফের – ইংল্যান্ড – বাংলাদেশ
লেখার আকার

৩১ মার্চ ২০২০:

ডা. সাইফুল ইসলাম
ওমান প্রবাসী চিকিৎসক
রয়াল কলেজ অফ ফিজিসিয়ান্স এর শিক্ষার্থী

ইংল্যান্ডঃ
২৬ তারিখ রাত আটটায় দেশের সাধারন নাগরিক, সংসদ সদস্য থেকে প্রধানমন্ত্রী সবাই একসাথে বাড়ির বাইরে এসে হাত তালি দিয়ে ডাক্তার নার্সদের উৎসাহ প্রদান করেন।

একজন লোক নিজ উদ্যোগে সকল ডাক্তার নার্সদের জন্যে ফ্রি খাবার রান্না করে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। তিনি আবেদন করেন তার ওয়েবসাইটে যার যা সাধ্য সাহায্য করতে। একদিনের ভিতর এতো মানুষ সেই ওয়েবসাইটে ঢুকেছেন ডোনেশন দিতে, যে ওয়েবসাইট ডাউন হয়ে গেছে।

বড় বড় সুপারশপগুলোতে ডাক্তার নার্সদের জন্যে স্পেশাল শপিং আওয়ার এবং স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিখ্যাত কফিশপ স্টারবাকস তাদের সব আউটলেটে ডাক্তার নার্সদের জন্যে ফ্রি কফির ব্যবস্থা করেছে।

ব্যাপারটা এমন না যে এখানে ডাক্তারদের বাজার করার টাকা নাই কিংবা কফি কিনে খাবার সামর্থ্য নাই। এরা এসব করছে কৃতজ্ঞতা প্রকাশ করতে, সম্মান জানাতে। সর্বোপরি আরো পরিশ্রম করার জন্যে উৎসাহ দিতে।

গতকাল একজন ডাক্তার করোনায় মারা গেছেন। আজ প্রায় সব কটি পত্রিকার প্রথম পাতায় বিশাল বড় ছবি সহ তাঁকে নিয়ে ফিচার করেছে। টিভিতে প্রতি ঘন্টায় ঘন্টায় তাঁকে নিয়ে কথা বলছে, কৃতজ্ঞতা জানাচ্ছে, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

বাংলাদেশঃ

টিভি অনুষ্ঠানে আগত এক অতিথি চিকিৎসক কথা প্রসঙ্গে বললেনঃ দেখুন এই পরিস্থিতিতে ডাক্তাররা যাতে মনোবল না হারায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে কিছুদিন আগে ডেংগুতে প্রায় ১৫-২০ জন ডাক্তার মারা গেল রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোন স্বীকৃতি দেয়া হয় নি। তাদের পরিবারের জন্যে রাষ্ট্র কিছু করে নি।

উপস্থাপিকাঃ মানলাম ডাক্তাররা অনেক কাজ করে, কিন্তু দেখেন সারা দেশে অনেক মানুষ রোজ রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করে। রাষ্ট্রীয়ভাবে তাদেরও তো কোন স্বীকৃতি দেয়া হয়নি?

সমাজের অব্যবস্থাপনা আর ব্যর্থতার কারণে দেখা দেয়া একটা মহামারী ঠেকাতে গিয়ে দিনের মধ্যে টানা ১২-১৩ ঘন্টা এক নাগাড়ে হাসপাতালে কাজ করে যখন ১৫-২০ জন চিকিৎসক জীবন হারান, তখন তাদের এই আত্মত্যাগের মূল্য বাংলাদেশি সাংবাদিকের কাছে শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করার সমান।

অকৃতজ্ঞতা লেভেলঃ বাংলাদেশি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।