মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কুমিল্লা মেডিকেলে ৫টি আইসিইউ বেড ও সরঞ্জাম দিলো আবুল খায়ের গ্রুপ

অংকন বনিকপ্রকাশ: ২২ জুন ২০২০, ৮:৩৬ · ১ মিনিটে পড়ুন
কুমিল্লা মেডিকেলে ৫টি আইসিইউ বেড ও সরঞ্জাম দিলো আবুল খায়ের গ্রুপ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ২২ জুন, ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৫টি আইসিইউ শয্যাসহ যাবতীয় সরঞ্জাম প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ।

গতকাল (২২ জুন) সকাল ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. ফরিদুল আলম, হাসপাতাল উন্নয়ন কমিটির সদস্য, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ সরবরাহকৃত ৫টি আইসিইউ শয্যাসহ যাবতীয় সরঞ্জাম গ্রহণ করেন।

 

আইসিইউ শয্যাসহ যাবতীয় সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে আবুল খায়ের গ্রুপের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত শিল্পপ্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার মো. শাহ আলম মজুমদার, আলতাফ হোসেন, মো. মোবাশশের হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন কুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. আবদুল আউয়াল সোহেল, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু প্রমুখ।

জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের বিশেষ অনুরোধে দ্রুততম সময়ের মধ্যে আইসিইউ শয্যাসহ যাবতীয় সরঞ্জাম সরবরাহ করে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই শিল্পপ্রতিষ্ঠানটি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।