মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কিশোরগঞ্জে মেডিসিন ক্লাবের উদ্যোগে অসহায়দের জন্য “Smile of Hope” প্রজেক্ট

অংকন বনিকপ্রকাশ: ২৩ মে ২০২০, ৩:৫২ · ১ মিনিটে পড়ুন
কিশোরগঞ্জে মেডিসিন ক্লাবের উদ্যোগে অসহায়দের জন্য “Smile of Hope” প্রজেক্ট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২৩ মে, ২০২০

দূর্যোগকালীন সময়ে সবসময়ই মেডিসিন ক্লাব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। মানুষের সেবায় সবসময় নিজেদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে “আর্তের সেবায় আমরা একটি পরিবার” নীতিতে বিশ্বাসী এই সংগঠনটি।

মেডিসিন ক্লাব- মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

ঈদ মানে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেয়া।করোনা মহামারীর এই সংকটকালে অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে কিশোরগঞ্জের মেডিসিন ক্লাব, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে গতকাল (২২ মে) ৩০ টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী দেয়া হয়। প্রত্যেকটি প্যাকেটের মাধ্যমে ২ কেজি পোলাও এর চাল, ১টি সেমাইয়ের প্যাকেট, ১/২ কেজি চিনি, ১ টি দুধের প্যাকেট, ১/২ লিটার তেল, ১/২ কেজি লবণ সরবরাহ করা হয়।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিটের মেডিসিনিয়ানদের হাতে নেওয়া পরবর্তী প্রজেক্টটি হচ্ছে “Smile for Unsung Heroes”।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।