মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

কামরাঙ্গীরচরে এক যুগের সেবা গুটিয়ে নিল এমএসএফ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৫৪ · ২ মিনিটে পড়ুন
কামরাঙ্গীরচরে এক যুগের সেবা গুটিয়ে নিল এমএসএফ
লেখার আকার

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

কামরাঙ্গীরচরে এক যুগের বেশি সময় ধরে চালিয়ে যাওয়া স্বাস্থ্যসেবা কার্যক্রম শেষ করতে যাচ্ছে মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)।আগামী মার্চ মাসের মধ্যে স্থানীয় স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে পরিষেবাগুলো স্থানান্তর করবে তারা।

রাজধানীর অদূরে শিল্প অধ্যুষিত এ এলাকায় বসবাসরত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় সরকার ও বেসরকারি সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে কামরাঙ্গীরচরে সেবা শেষের ঘোষণা দেয় এমএসএফ।

অনুষ্ঠানে বলা হয়, এমএফএস ২০১০ সাল থেকে কামরাঙ্গীরচরে শিশু অপুষ্টি, কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে বেঁচে ফেরাদের যত্ন এবং কারখানার শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সেবা দিচ্ছে।

এজন্য কেরানীগঞ্জের আলী নগর ও মাদবর বাজারে ক্লিনিক পরিচালনা এবং কামরাঙ্গীরচর ৩১ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালকে সহায়তায় কাজ করছে প্রতিষ্ঠানটি।

পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা, অনানুষ্ঠানিক কারখানাগুলোয় স্বাস্থ্যসেবার প্রবেশাধিকার উন্নত করা এবং পেশাগত স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতেও কার্যক্রম চালিয়েছে এমএসএফ।

অনুষ্ঠানে কামরাঙ্গীরচরে এমএসএফের মেডিকেল টিম লিডার ক্রিস্টাবেল মাইয়েনগা বলেন, এ সময় ৭৭ হাজারেরও বেশি মানুষকে চিকিৎসাসেবা দিয়েছেন তারা। এদের মধ্যে ১৪ বছরের কম বয়সী প্রায় ১ হাজার শিশু রয়েছে।

কামরাঙ্গীরচরে এমএসএফের উপস্থিতি শেষ হলেও, অন্যান্য সংস্থা এ কাজ চালিয়ে নেবেন বলে আশা করছেন এমএসএফের কামরাঙ্গীরচর হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ক্রিস্টফ ফ্রিডল।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মোহাম্মদ রিজওয়ানুর রহমান ও ডা. শেখ ছাইদুল হক উপস্থিত ছিলেন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

ট্যাগ:এমএসএফ
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।