শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কাউন্সেলিং টেবিলের গল্প  || পর্ব : ১৭

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার 

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
চিকিৎসক, কাউন্সিলর,
সাইকোথেরাপি প্র্যাকটিশনার,
ফিনিক্স ওয়েলনেস সেন্টার, বাংলাদেশ।

একই কাজ নিজের মেয়ের জন্য যেটা ঠিক ছেলের বউ করলে সেটাই দোষ। মেয়ের জামাই একটু মুচকি হেসে তাকালেও লক্ষ্মী ছেলে আর ছেলের বউ যতই যাই করুক তাবিজ করে ছেলেটাকে বশ করেছে। মেয়ের জামাই আসলে মাছের মাথা, ছেলের বউ এর পাতে লেজও জোটে না। মেয়ে চাকরি করলে শাবাশী আর ছেলের বউ চাকরি করলে বানভাসি। মেয়ের বাবা- মা বেয়াদব কিছু শিখায় নাই, ছেলের বাবা- মা কিন্তু আদব, সস্তা ছেলে মানুষ করে নাই। এই আচরণ কিন্তু দ্বিচারিতা। সহজ ভাষায় বললে যিনি করছেন তিনি ডাবল স্ট্যান্ডার্ড।

এরপর সেই কাউন্সেলিং টেবিলের গল্প-

ছবি : কাউন্সেলিং টেবিলের গল্প

প্রশ্ন- ডাবল স্ট্যান্ডার্ড কি?

উত্তর- ডাবল স্ট্যান্ডার্ড হল একজন মানুষের
মনস্তাত্ত্বিক চয়েজ, এটা সেই সদর দরজা যা
দিয়ে সে টক্সিক রিলেশনশিপে ঢুকে।

এর থেকে পরিত্রানের উপায় কি?
১. ডাবল স্ট্যান্ডার্ড ব্যক্তিকে প্রথমে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন কোথায় কোথায় তিনি ২ জনের সাথে এমন দুইরকম আচরণ করছেন।
২. এই রোগ ধরিয়ে দেওয়াটা দৃঢ়তা ও নমনীয়তার সাথে করতে হবে যাতে তিনি অসম্মানিত বোধ না করেন।
৩. তিনি তার এহেন আচরণের পক্ষে একের পর এক যুক্তি উত্থাপন করবেন, প্রয়োজনে যিনি কনফ্রন্ট করছেন বা তার ডাবল স্ট্যান্ডার্ড আচরণের দিকে আঙ্গুল তুলছেন তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করবার চেষ্টা করবেন যুক্তি দিয়ে, রাগ দেখিয়ে, কান্না করে। যেমন বলবেন,

“আমি তোর জন্য এতো কিছু করেছি আর এখন তুই অমুকের পক্ষ নিচ্ছিস! নিমকহারাম!”

তখন দৃঢ়তার সাথে আপনার জন্য করা তার সকল ভালো কাজের প্রশংসা করে কৃতজ্ঞতা জানিয়ে বলবেন,

“জি, আমি স্বীকার করছি আপনার সব অবদান, আমি কৃতজ্ঞ আপনার প্রতি, আপনি অনেক করেছেন আমার জন্য আর তাই আপনার সেই কোয়ালিটির প্রতি আস্থা রেখেই বলছি এখানে আপনি ডাবল স্ট্যান্ডার্ড আচরণ করছেন। আমি জানি আপনি চাইলেই এটা শুধরে নিতে পারেন।”

৪. তাকে আশ্বস্ত করুন যে, আপনি যেকোনো পরিস্থিতিতেই তাকে ভালোবাসেন, তার পাশে আছেন, থাকবেন এবং তিনি তার ডাবল স্ট্যান্ডার্ড ত্যাগ করলে আপনার কাছে তার সম্মান কমবে না বরং আরও বাড়বে।
৫. এভাবে প্রতিটি ডাবল স্ট্যান্ডার্ডের ঘটনায় ভদ্রভাবে প্রতিবাদ করুন দেখবেন ক্রমেই কমে এসেছে। আর যদি না কমে তবে কিন্তু টক্সিক রিলেশনশিপের বিষের ছোবলে উভয়কেই পুড়তে হবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।