সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কর্তব্যরত ডাক্তারকে অকথ্য ভাষায় হুমকি এসআই এর

নাটোরের লালপুর থানার এক উপ-পরিদর্শক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে বিবস্ত্র করার হুমকি দিয়েছেন।
এ ঘটনায় ওই এসআইয়ের শাস্তির দাবিতে চিকিৎসকরা রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন।
ওই ঘটনায় এসআই প্রশান্ত কুমারকে সদর থানায় তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়েছে।

লালপুর থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, উপ পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার শনিবার সকাল ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মেজবাহুর রহমানকে একটি মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে ফোন করেন।
ফোনে কথোপকথনের এক পর্যায়ে এসআই প্রশান্ত ডা. মেজবাহুরকে বলেন- “আপনাকে নেংটা করে ঘুরাব। আপনার গুষ্টি উদ্ধার করব।”

এই বক্তব্যটি ওই চিকিৎসক মোবাইল ফোনে ধারণ করেন এবং তার সিডি কপি করে রোববার নাটোরের পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেন।
তিনি এ ব্যাপারে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদনও করেন।
লালপুর থানার ওসি রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং এসআই প্রশান্তকে নাটোর সদর থানায় তাৎক্ষণিক বদলি করা হয়েছে বলে জানান।

ডা. মেজবাহুর রহমান বলেন, “একজন এসআই বিনা অপরাধে আমার মতো একজন প্রথম শ্রেণির কর্মকর্তাকে উলঙ্গ করার হুমকি দিয়েছেন। এর জন্য তাকে শাস্তি না দিয়ে অপেক্ষাকৃত বড় থানায় বদলি করা হলো।”
এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার বলেন, প্রশান্তর বয়স অল্প। রাগের মাথায় খারাপ কথা বলে ফেলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাই তাকে তাৎক্ষণিক বদলির আদেশ দিয়ে চিকিৎসকদের প্রতি সম্মান দেখিয়েছেন।
“এটাকে দণ্ড হিসেবে দেখতে হবে, কারণ পরিবারপরিজন নিয়ে তাৎক্ষণিক বদলি হওয়াটা বেশ কষ্টের,” বলেন ওসি।

তথ্যসূত্র: bdnews24.com

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

13 thoughts on “কর্তব্যরত ডাক্তারকে অকথ্য ভাষায় হুমকি এসআই এর”

  1. Oi bainchot s.I k dhore baindha dekhe sp sahebk khobor deoa dorkar silo.shalar s.I akta 2nd class officer….how dare he is to insult a 1st class officer!!!!!!!!

  2. মানসম্মন নিয়া বাচতে বাচতে হলে বাংলাদেশকে গুডবাই বলতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।