মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনায় ফ্রন্টলাইনের চিকিৎসকদের PPE পৌঁছে দিল প্ল্যাটফর্ম

জামিল সিদ্দিকীপ্রকাশ: ২ এপ্রিল ২০২০, ১১:০১ · ২ মিনিটে পড়ুন
করোনায় ফ্রন্টলাইনের চিকিৎসকদের PPE পৌঁছে দিল প্ল্যাটফর্ম
লেখার আকার

নিজস্ব প্রতিবেদক,

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

মহামারী করোনা যুদ্ধের মূল যোদ্ধা যারা, সেই চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী অর্থাৎ পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (PPE) পৌঁছে দিল প্ল্যাটফর্ম। দেশের এই ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবার ভিত্তিতে Humans for Bangladesh: Fight against COVID-19 এর সাথে সমন্বয়ের মাধ্যমে কাজগুলো করছে তারা। দেশের জন্যে কিছু করতে হলে যে দেশেই থাকতে হবে কিংবা প্রবাসে থাকলেই যে দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকে না, তা ভুল প্রমাণ করে এই সেবা প্রদান করল Humans for Bangladesh: Fight against COVID-19 নামের এই অনলাইন ফোরামটির সদস্যরা। টাকা উত্তোলন, PPE ক্রয় এই কাজগুলো করেছে তারা। এবং দেশে আসার পর তা সর্বোচ্চ প্রয়োজনীয়তা ও স্বচ্ছতার মাধ্যমে বিতরণে কাজ করেছে চিকিৎসক পেশাজীবিদের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ প্ল্যাটফর্ম এর সাংগঠনিক কর্মীরা।

প্ল্যাটফর্ম PPE BANK বাংলাদেশের ডাক্তারদের সুরক্ষার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ প্ল্যাটফর্ম টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল এ 350 set protective Gown, Goggles, Face Shield, KN95 Mask, Surgical Mask বিতরণ করে। আমাদের আজকের কার্যক্রমে পিপিই দান করে Humans for BD: Fight against COVID-19। এছাড়া চীন থেকে PPE নিয়ে আসার জন্য সম্পূর্ণ সহযোগিতা করেন ডা. মাহবুব ঢালি (DMD,US-Bangla Group)। PPE প্রাপ্তির পর চিকিৎসকেরা এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। Fight against COVID-19 এবং প্ল্যাটফর্ম তাদের কাজের মাধ্যমে দেশের এই ক্রান্তিলগ্নে দেশের প্রতি যে অবদান রাখছেন তা অব্যাহত থাকবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেছেন।

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।