বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনায় প্লাজমা ডেরাইভড থেরাপি প্রয়োগ

২৮ এপ্রিল, ২০২০, মঙ্গলবার

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শতকরা ৮০ ভাগ সামান্য সর্দি-জ্বর, কাশির পর পুরোপুরি সুস্থ হয়ে যান। কারণ করোনাভাইরাস আক্রমণের পর আক্রান্তের দেহে আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতায় স্বয়ংক্রিয় ভাবে তৈরি হয় করোনাভাইরাস প্রতিরোধী এক ধরনের রাসায়নিক পদার্থ। এর নাম এন্টিবডি, Ig M ও Ig G। এই এন্টিবডি পরবর্তীতে করোনাভাইরাস আক্রমণ থেকে সুরক্ষা দিয়ে থাকে, ফলে করোনাভাইরাস দ্বিতীয় বার আক্রান্ত হবার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়।

এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, একজন সুস্থ মানুষের দেহে, করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে যাওয়া রোগীর শরীর থেকে সেই রোগ প্রতিরোধী এন্টিবডি সংগ্রহ করে তার রক্তে পুশ করা হয়, তবে কি সেই সুস্থ মানুষ করোনাভাইরাস আক্রমণ থেকে সুরক্ষা পাবেন কিনা? চিকিৎসা বিজ্ঞান এ ব্যাপারে কী বলে?

এরকম একজনের শরীর থেকে এন্টিবডি নিয়ে অন্যের শরীরে দেয়াকে বলা হয় প্লাজমা থেরাপি। এ প্লাজমা থেরাপি করোনাভাইরাস এর ক্ষেত্রে কতটুকু কার্যকর হবে? ইদানীং এ বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন।

কারো শরীর থেকে কোন রোগের আক্রমণের পর আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক উপায়ে সৃষ্ট এন্টিবডি সংগ্রহ করে, যদি সুস্থ মানুষের দেহে পুশ করা হয়, তবে যে জীবাণুর বিপরীতে ঐ প্রতিরোধী এন্টিবডি তৈরি হয়েছে, ঐ জীবাণু দিয়ে আক্রমণ থেকে তিনি সুরক্ষা পাবেন। এই পদ্ধতির নাম Serum Convalescent therapy।

করোনাভাইরাস থেকে এ পদ্ধতিতে সুরক্ষা পাওয়া যাবে কি যাবেনা, প্রথমে প্রশ্নটির উত্তরে বলি , “হ্যা, প্লাজমা ডেরাইভড থেরাপি করোনাভাইরাস এর ক্ষেত্রে সুফল পাওয়া গিয়েছে। সম্প্রতি চীনে এর প্রয়োগ হয়েছে। সুফল পেয়েছেন চীনা চিকিৎসকরা, আমেরিকাতেও সম্প্রতি এর অনুমোদন দেয়া হয়েছে।

আসুন ইতিহাসের মাপকাঠিতে এ প্লাজমা ডেরাইভড থেরাপির প্রয়োগ দেখি।

কিছু ঐতিহাসিক মহামারী ঠেকাতে চিকিৎসা বিজ্ঞানীরা এই এন্টিবডি থেরাপি পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং সুফল পাওয়া গিয়েছে। যেমন,

১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু এর আক্রমণে যখন ইউরোপে লাখ লাখ মানুষ মারা যাচ্ছিলেন, তখন এক পর্যায়ে চিকিৎসকগণ এই পদ্ধতি ব্যবহার করেছেন।

স্প্যানিশ ফ্লু থেকে সুস্থ হওয়া রোগী থেকে সিরাম এন্টিবডি সংগ্রহ করে, তা অসুস্থ ও সুস্থ মানুষের দেহে পুশ করে দিয়েছিলেন। এতে স্প্যানিশ ফ্লু এর সংক্রমণ শতকরা প্রায় ৫০ ভাগ কমে গিয়েছে।

একই ভাবে ১৯৩৪ সালে পেনসেলভেনিয়াতে মিজেলস রোগের মহামারী ঠেকাতে সুস্থ শিশুদের দেহে অসুস্থ শিশুদের রক্তের এন্টিবডি দেয়া হয়েছিলো এবং ভালো সুফল পাওয়া গিয়েছে। ৬২ জন সুস্থ ছাত্রের শরীরে মিজেলস এন্টিবডি পুশ করা হয়েছিলো এবং এতে ৫৯ জন ছাত্র মিজেলস রোগ থেকে সুরক্ষা পেয়েছিলো।

এই প্লাজমা ডেরাইভড থেরাপি অতি সম্প্রতি ইবোলা মহামারী ও এভিয়ান ফ্লু মহামারীতে ও প্রয়োগ করা হয়েছিলো, এবং সুফল পাওয়া গিয়েছে।

জাপানের তাকাডা ফার্মাসিউটিক্যালস এ নিয়ে গবেষণা করছে। হয়তো তারা অচিরেই এ পদ্ধতির আরেকটু উন্নত সংস্করণ করে করোনাভাইরাস এর প্রতিষেধক তৈরী করে ফেলবে। করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া রোগীর কাছ থেকে রোগ প্রতিরোধী সিরাম এন্টিবডি সংগ্রহ করে এ গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এই পোগ্রামের নাম TAK -888।

আমাদের বাংলাদেশের স্বনামধন্য ইমিউনলজিস্ট ও ভাইরোলজিস্ট গণ এ ব্যাপারে ভালো বলতে পারবেন এবং গবেষণা শুরু করতে পারেন।

ডা. সাঈদ এনাম
সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।