বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিয়ের ক’দিন আগে করোনায় আক্রান্ত: অতঃপর মৃত্যু ইন্দোনেশিয়ান তরুণ চিকিৎসকের

প্ল্যাটফর্ম নিউজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

দীর্ঘ আট বছরের প্রণয় শেষে আর বিয়ে করা হলো না ‘মাইকেল রবার্ট মারাম্পে’ নামক ইন্দোনেশিয়ান এক তরুণ চিকিৎসকের। বিয়ের তারিখ নির্ধারিত সময়ে হওয়ার কথা থাকলেও চলমান করোনা ভাইরাস মহামারীর কারণে তারিখ পিছিয়ে দেওয়া হয়। এদিকে মাইকেল একজন কোভিড-১৯ যোদ্ধা হিসেবে অন্যান্য ডাক্তারদের মতোই ইন্দোনেশিয়ার এক হাসপাতালে সেবাদান করে যাচ্ছিলেন। কিন্তু শেষমেষ করোনার কাছে হার মানতে হলো এই তরুণ চিকিৎসককে। তার অকাল মৃত্যুতে অনেকের মাঝেই শোকের ছায়া নেমে আসে।

মারা যাওয়ার এক সপ্তাহ আগে মাইকেল তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে করোনায় আক্রান্ত হওয়ার খবরটি ভিডিও আকারে প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায় তিনি তার বাকি সহকর্মীদের যারা করোনার চিকিৎসার সাথে সম্পৃক্ত, তাদের ব্যক্তিগত সুরক্ষার উপর বিশেষ নজর দিতে বলেন এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পরিধানের ব্যাপারেও জোর দিতে বলেন। ভিডিওতে আরো দেখা যায়, করোনার যুদ্ধক্ষেত্রে মাইকেল তার স্বাস্থ্যকর্মীদের মনোবল বাড়ানোর জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রদান করেন।

তিনি বলেন, “ডাক্তার হওয়াটা আমার জন্য গর্বের বিষয়, যার ফলে আমি আমার রোগীদের সেবা করতে পারি ও মানুষদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারি। এখানে আমার বিন্দুমাত্রও অনুশোচনা নেই।”

একই দিনে মাইকেল তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তার বাগদত্তার সাথে একটি ছবি শেয়ার করেন, যেখানে তিনি লিখেন,

” ‘গার্ডিয়ান এঞ্জেল’ যে কিনা আমাকে দীর্ঘ আটটি বছর ধরে অনুপ্রেরণা দিয়ে গিয়েছে। ধন্যবাদ আমার বাগদত্তা! তুমি আমার জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ একটি উপহার। আমি তোমাকে সবসময়ই ভালোবাসি।” আর এই শেয়ারকৃত যুগলবন্দী ছবিটাই তার জীবনের সর্বশেষ পোস্ট ছিল বলে জানা যায়।

বাগদত্তা ‘Tri Novia Septiani’ তার ইন্সটাগ্রাম একাউন্টে মাইকেলকে নিয়ে একটা আবেগঘন পোস্ট শেয়ার করলে তার পোস্টের নিচে অসংখ্য মানুষ এসে শোক ও সমবেদনা জানাতে শুরু করেন। চিকিৎসক মাইকেলের এই অকাল মৃত্যুতে তাদের কাছের মানুষগুলো শোকাহত হয়ে পড়েন।

ইন্দোনেশিয়ান মেডিকেল এসোসিয়েশন ( IDI ) এবং ইন্দোনেশিয়ান নার্স এসোসিয়েশনের ( PPNI ) পক্ষ থেকে জানানো হয়, ডা. মাইকেল গত ২ মার্চ থেকে এই পর্যন্ত কোভিড-১৯ পজিটিভে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪০ স্বাস্থ্যকর্মীদের মাঝে একজন। যার মধ্যে ২৪ জন ডাক্তার ও ১৬ জন নার্স সেই লিস্টে অন্তর্ভুক্ত আছেন। উল্লেখ্য, মাইকেল ইন্দোনেশিয়ার পূর্ব জাকার্তায় একটি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

তথ্যসূত্র: https://www.thejakartapost.com/news/2020/04/27/young-indonesian-doctor-dies-of-covid-19-ahead-of-wedding-day.html?utm_term=Autofeed&utm_medium=Social&utm_source=Facebook#Echobox=1588030680

নিজস্ব প্রতিবেদক
আশরাফ মাহাদী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।