সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার দিনগুলি- ৬

প্ল্যাটফর্ম নিউজ, ০২ মে ২০২০, শনিবার:

অধ্যাপক ডা. আহমেদউজ জামান
বিভাগীয় প্রধান, সার্জারী বিভাগ
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল।

গতকাল (৩০ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে সার্জারীর আর এস (রেসিডেন্ট সার্জন) জানালেন একিউট এবডোমেনের একটা মহিলা রোগী ইমার্জেন্সি রুমে এসেছেন। আমার অনুমতি নিয়ে তিনি রোগীকে ভর্তি করলেন। নির্দেশমতো প্রয়োজনীয় চিকিৎসাও দিলেন।

সকাল ১০ টা নাগাদ আর এস জানালেন রোগীর Abdomen Distended, Lower Abdomen এ Tenderness আছে, Total WBC Counts- 15000/cumm, Hb- 07 mg/dl. আমি আল্ট্রাসনোগ্রামের কথা বললাম। আজ (০১ মে) শুক্রবার, তাই আগামীকাল করাতে চাইলো। আমি আল্ট্রাসনোলজিস্টকে কল দিতে বললাম।

কিছুক্ষণ পর সহকারী রেজিস্ট্রার ডা. মেহেদী হাসানকে মোবাইল করলাম। মেহেদী জানালো আল্ট্রাসনোলজিস্টকে কল দেওয়া হয়েছে। আমি বললাম জুম্মার (লকডাউনের কারণে জোহরের) নামাজ শেষে দুপুর পৌনে দুটোয় হাসাপতালে আসবো রোগীকে দেখতে। মেহেদী বললো সেও হাসপাতালে থাকবে।

যথাসময়ে হাসপাতালে পৌঁছে দেখি মেহেদী হাসপাতালের গেটেই দাঁড়িয়ে আছে। আমি এগুতে গেলে সে বললো, আমি একটু আসছি স্যার। আমি দাঁড়ালাম। গেটের অপরদিকের দোকান থেকে ২ প্যাকেট চিপস হাতে এগিয়ে এলো। বললো, ‘বাচ্চাটার জন্য আনলাম।’

আমি কিছুটা আশ্চর্য হলাম। মেহেদী বিবাহিত তা জানি (ভাবীসহ ২/১ টা অনুষ্ঠানে দেখেছি), কিন্তু তাদের চিপস খাওয়ার মতো বাচ্চা আছে তা তো জানিনা! হাঁটতে হাঁটতে বললো, ‘কাল রাতে ২ টা ডিম সিদ্ধ খাইয়েছি, সকালে চিপস খেতে চেয়েছে।’ তখন আমার মনে পড়লো, গতকাল আমরা ৫/৬ বছরের একটা অগ্নিদগ্ধ রোগী ভর্তি করেছি। বাইশ দিন আগে পুড়েছে। পুরো পিঠ, বুক-পেটের কিছু জায়গা, দুই বাহুর কিছু অংশ পুড়ে গেছে। বাবা অত্যন্ত গরীব, গায়ের ছেঁড়া শার্টটা দেখলেই বুঝা যায়। তারপরও মেয়ের চিকিৎসার জন্য স্হানীয় উপজেলা হাসপাতাল থেকে ঢাকার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পর্যন্ত গিয়েছে এই লকডাউনের মাঝেই। টাকা-পয়সা যা ছিল সব শেষ।
অনন্যোপায় হয়েই বাড়িতে টোটকা চিকিৎসা করাচ্ছিলো। আমাদের হাসপাতালের একজন চিকিৎসক বাচ্চাটার খবর পেয়ে গ্রাম থেকে আনিয়ে আমাদের ইউনিটে ভর্তি করিয়েছেন।

যে রোগীর জন্য হাসপাতালে এসেছিলাম তাকে দেখে বাচ্চাটার কাছে গেলাম। গতকাল যখন বাচ্চাটাকে প্রথম দেখি তখন তাকে খুব অতিষ্ঠ (irritated) মনে হচ্ছিল। আজকে সে অনেকটাই স্বাভাবিক। মেহেদীর আনা চিপস অনেক আগেই তার কাছে পৌঁছে গেছে। আপন মনে, মাথা নিচু করে অন্য রোগীদের আড়াল করে বাচ্চাটা চিপস খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কী খাও? মাথাটা সামান্য উঁচু করে হেসে দিলো মেয়েটি। মেহেদীর দিকে তাকালাম, সেও হাসছে।

ডাক্তাররা এমনই। রোগীর আনন্দে তারা হাসে।
রোগীর দুঃখে তারা কাঁদে। একজন প্রকৃত চিকিৎসক হতে হলে এই মানবীয় পরম গুণটুকু তাকে অর্জন করতেই হয়।

সশস্ত্রবাহিনীর প্রতিটি সদস্য যেমন দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করতে বদ্ধপরিকর, মানবতার সেবা করতে, যে কোন পরিস্থিতিতে রোগীকে চিকিৎসা দিতে ডাক্তাররাও তেমনি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু যথাযথ পোশাক-সমরাস্ত্র ছাড়া একজন সৈনিক (হোক সে সেপাই বা জেনারেল) কি যুদ্ধক্ষেত্রে যায়? তাকে কি যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়? (সুইসাইডাল স্কোয়াড ছাড়া)। তাহলে একজন চিকিৎসকে কেন সকলে (রাষ্ট্র, সরকার, মন্ত্রী, প্রশাসন, মিডিয়া, টকশোজীবি) সবাই মিলে বিনা পোশাকে, বিনা অস্ত্রে (সরঞ্জামে) ভাইরাসবিরোধী যুদ্ধে নামতে বলছেন?

একজন প্রকৃত চিকিৎসক ছাত্রজীবনে লেখাপড়া, প্রশিক্ষণ এবং চাকুরিজীবনে পেশাগত বিষয় বহির্ভূত কোন কিছুই বোঝে না। দেশের রাজনৈতিক/অরাজনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তাদের কূটচাল বোঝার ক্ষমতা (মেধা) তারা কোনদিন অর্জন করে না।

সাধারণ চিকিৎসকেরা নিজের স্ট্যাটাস বজায় রাখতে উচ্চসুদের ব্যাংক লোন করে গাড়ি কিনেন, পরিবারের চাপে হোম লোন নামক ফ্লেক্সিবল লোনের (যার সুদ শুধু বাড়তেই থাকে) আষ্টেপৃষ্টে বাঁধা পড়ে ৮ টা- ২ টা চাকুরী আর বিকাল থেকে মধ্যরাত অবধি প্রাইভেট প্রাকটিস নামক যন্ত্রণাবহুল এক পেশায় নিজেকে উজাড় করে দিতে বাধ্য হন (স্নাতকোত্তর ডিগ্রি করার নরক যন্ত্রণার কথা আর বলতে চাই না)।

এতকিছুর পরও এদেশের চিকিৎসকদের মানবিক গুণাবলি উন্নত বিশ্বের চিকিৎসকদের চেয়ে অনেক বেশি। উন্নত বিশ্বের চিকিৎসকররা চিকিৎসা দেন মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানির প্রেসক্রিপশন অনুয়ারী। (যারা উড়োজাহাজ ভাড়া করে বিদেশে চিকিৎসা করাতে যান তাদের কথা বলতে পারবো না)। আমাদের দেশের চিকিৎসকদের রোগীর অর্থনৈতিক অবস্থা, তাদের ইচ্ছা-অনিচ্ছা সবকিছু বিবেচনা করে চিকিৎসা দিতে হয়।

আমি বলি, এদেশে ডাক্তারের কথায় রোগী চলে না, রোগীর কথায় ডাক্তার চলে।

সরকারি স্বাস্থ্য ব্যবস্হাপনার কথা লিখতে চাইনা। ক্যাডার বিষয়ক আলোচনা আজ থাক, অন্যদিন করা যাবে। এই মূহুর্তে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য কিছু চিকিৎসক প্রয়োজন। তাই ৩৯ তম বিসিএসে অংশগ্রহণকারী যারা উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু অজ্ঞাত কোন কারণে তাদের অদ্যাবধি নিয়োগ দেয়া হয়নি তদের মধ্যে দুই হাজার জনকে নিয়োগের ত্বরিত প্রক্রিয়া শুরু হয়েছে। (এত দ্রুততার সাথে ইতিপূর্বে কোন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় জানালেন)।

যারা মনোনীত হয়েছেন তারা খুব খুশি, খুশি হওয়াই স্বাভাবিক। আজ সন্ধ্যায় ২/১ জন বিভিন্ন চ্যানেলে তাদের উচ্ছ্বাস-প্রত্যয়, সরকারের প্রতি কৃতজ্ঞতা জানালেন। নব যৌবনের নব উদ্যোমে (সরকারি চাকুরির শুরুতে যা হয়ে থাকে) এই নব্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকগণ হিপোক্রেটস Oath (General Principles of Geneva Convention) আত্মস্থ করে করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়বেন, তাদের সে যাত্রাপথ কুসুমাস্তীর্ণ হোক।

আচ্ছা, তদের নিয়োগ কী কারণে এতোদিন ‘ডিপ ফ্রিজে’ ছিলো তা তো কেউ জানতে চাইলো না।
নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের কী করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের প্রয়োজন আছে? নাকি তাদেরও ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার বানানো হবে?

পিপিই, N95 মাস্ক, ভেন্টিলেটর, বরখাস্ত, ওএসডি, বদলী, শো-কজ, টেস্ট-টেস্ট-টেস্ট, গণস্বাস্থ্যের টেস্টকিট এসব চাপা পড়ে থাকুক।

“চিকিৎসক মাত্রই কোনরূপ অনুরাগ-বিরাগের বশবর্তী না হইয়া সর্বদা মানবতার সেবা করিবেক।”

(পরিমার্জিত)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।