মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

করোনায় মানবতাঃ চিকিৎসক ভাড়াটিয়ার ৬ মাসের বাড়ি ভাড়া হ্রাস করলেন এক বাড়িওয়ালা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ জুলাই ২০২০, ১:২৩ · ১ মিনিটে পড়ুন
করোনায় মানবতাঃ চিকিৎসক ভাড়াটিয়ার ৬ মাসের বাড়ি ভাড়া হ্রাস করলেন এক বাড়িওয়ালা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৫ জুলাই, ২০২০, রবিবার

করোনা মহামারীর শুরু থেকেই দেশের অনেক বাড়িওয়ালাই হাসপাতালে চিকিৎসা দেয়া ফ্রন্ট লাইন যোদ্ধা চিকিৎসকদের প্রতি বিরূপ আচরণ ও অমানবিক কার্যক্রম করে আসছিলেন। তবে এবার রাজধানীর এক চিকিৎসকের বাড়িওয়ালা করলেন এক ভিন্ন চিত্রের অবতারণা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনারারি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন ডা. সাব্বির আহামেদ। নিজ বাড়িওয়ালার কাছ থেকে বাড়ি ভাড়া সংক্রান্ত এক নোটিশ পেয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নধর্মী অভিজ্ঞতার কথাই জানান এই চিকিৎসক। তাঁর বাড়িওয়ালা কর্নেল এম এম আনিসুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নোটিশের ছবি ফেসবুকে দিয়ে তিনি লিখেন-

“আলহামদুলিল্লাহ। আমার বাড়িওয়ালা জুলাই’২০ থেকে ডিসেম্বর’২০ পর্যন্ত বাড়িভাড়া ২০০০ টাকা কমিয়েছেন। নিঃসন্দেহে প্রশংসনীয় এই উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ কর্নেল এম এম আনিসুর রহমানকে।”

বাড়ি ভাড়া সংক্রান্ত উক্ত বাড়িওয়ালার নোটিশ

পরিশেষে, করোনা মহামারির সময়ে এরকম একটি উদ্যোগ বাস্তবায়ন করার জন্য সেই বাড়ির তত্বাবধায়ককেও ধন্যবাদ জানান সেই চিকিৎসক। চারপাশে যখন চিকিৎসকদের প্রতি নিত্য নতুন অযাচিত আচরণের মহড়া, তখন কর্নেল এম এম আনিসুর রহমানের মত মানুষের হাত ধরেই হয়ত বেঁচে থাকবে মানবতা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।