মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

স্থগিত ফাইনাল প্রফ সাপ্লিমেন্টারী পরীক্ষা দ্রুততম সময়ে নেয়ার দাবিতে পরীক্ষার্থীদের মানবন্ধন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ জুলাই ২০২০, ৪:১৪ · ২ মিনিটে পড়ুন
স্থগিত ফাইনাল প্রফ সাপ্লিমেন্টারী পরীক্ষা দ্রুততম সময়ে নেয়ার দাবিতে পরীক্ষার্থীদের মানবন্ধন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৫ জুলাই ২০২০, রবিবার

আজ ৫ই জুলাই (রবিবার) দেশের ১১ টি জোনে স্থগিত ফাইনাল প্রফ দ্রুততম সময়ে করার দাবিতে স্বাস্থ্যবিধি মেনে মানবন্ধন করছেন ফাইনাল প্রফ সাপ্লিমেন্টারী পরিক্ষার্থীরা।

২০২০ সালের মে মাসের ফাইনাল প্রফ সাপ্লিমেন্টারি পরীক্ষা করোনা ভাইরাসের দূর্যোগময় পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অনিশ্চয়তার কারণে পরীক্ষা স্থগিত রাখার জন্য এক বছর পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের। পেশাজীবনের মূল্যবান সময় অনিশ্চয়তায় থেমে থাকায় মানসিকভাবে ও আর্থিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন ফাইনাল প্রফ সাপ্লিমেন্টারী পরীক্ষার্থীগণ। পরীক্ষা এভাবেই স্থগিত রাখা হলে আগামী সেপ্টেম্বরে হাসপাতালে ইন্টার্ন সংকটেরও আশংকা করছেন শিক্ষার্থীরা। তাদের জানান, করোনা পরিস্থিতির অনিশ্চয়তার মাঝে যেখানে সবকিছু বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হয়েছে, সেখানে ২৫০০ জন মেডিকেল শিক্ষার্থীর ভবিষ্যত দূর্ভাগ্যজনকভাবে একটি অথবা দুইটি বিষয়ে আশাজনক ফলাফল না করতে পারায় থেমে আছে। অন্যদিকে অনলাইনে পাঠদানের ব্যবস্থা থাকায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান চলছে, কিন্তু ফাইনাল প্রফ পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়ার এমন কোন সুযোগ না থাকায় তাঁরা এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে চলেছেন। এমতাবস্থায় শিক্ষার্থীরা বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেয় কিংবা পরীক্ষাপদ্ধতির সংস্কার করে পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে আসছেন।

শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি সারা দেশে ছড়িয়ে দিতে আজ ৫ জুলাই ঢাকা, রাজশাহী, সিলেট, চট্রগ্রাম, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, রংপুর, খুলনা, যশোর ও বরিশাল জোনে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন করছেন।
নীতিনির্ধারকগণ শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে এবং আসন্ন ইন্টার্ন সংকট নিরাসনে দ্রুততম সময়ে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিবেন বলেই তারা প্রত্যাশা করেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।