মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ · ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনায় আক্রান্ত হয়ে স্বনামধন্য বক্ষব্যাধি বিশেষজ্ঞের চিরবিদায়

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ৭:৫০ · ১ মিনিটে পড়ুন
করোনায় আক্রান্ত হয়ে স্বনামধন্য বক্ষব্যাধি বিশেষজ্ঞের চিরবিদায়
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৮শে ডিসেম্বর ২০২০, সোমবার

করোনায় আক্রান্ত হয়ে শহীদ চিকিৎসকদের মিছিলে যুক্ত হলেন আরো এক স্বনামধন্য চিকিৎসক, বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং দেশের ফাদার অফ পালমোনলজী হিসেবে খ্যাত অধ্যাপক ডা. এ কে এম শামসুল হক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন।)

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আজ, ২৮শে ডিসেম্বর, ২০২০ সোমবার ভোর ৫:৩০ মিনিটে বিএসএমএমইউ এর আইসিইউ এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণের পাশাপাশি বিগত কয়েক মাস যাবত গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং এ ভুগছিলেন তিনি‌।

অধ্যাপক ডা. এ কে এম শামসুল হক ছিলেন ঢাকা মেডিকেলের প্রাক্তন ছাত্র। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর যুক্তরাজ্য ও জার্মানিতে চিকিৎসক হিসেবে কাজ করেন তিনি। পরে দেশে ফিরে যোগ দেন সরকারি চাকরিতে।

বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে অর্ধশতকের বেশি সময় তিনি রোগীদের চিকিৎসা সেবা দিয়ে গিয়েছেন। মৃত্যুকালে মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. এ কে এম শামসুল হকের বয়স হয়েছিল ৮৫ বছর।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।