মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

পটুয়াখালীর বাউফলের মোট ৬ জন করোনা রোগীই এখন সুস্থ

Platformপ্রকাশ: ১৫ মে ২০২০, ১১:২৯ · ১ মিনিটে পড়ুন
পটুয়াখালীর বাউফলের মোট ৬ জন করোনা রোগীই এখন সুস্থ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ মে, ২০২০, শুক্রবার

পটুয়াখালীর বাউফল উপজেলায় গত ১৩ মে বুধবার করোনাকে জয় করে এই উপজেলার মোট ৬ জন রোগীই বাড়ি ফিরে গেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রশান্ত কুমার সাহা ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল তাদেরকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায় জানান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি আনিছুর রহমান বালী, বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান এবং ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হুমায়ন কবীর।

খোজ নিয়ে জানা গেছে যে, ঢাকার কেরানীগঞ্জ থেকে আগত ২২ জন নারী, পুরুষ ও শিশু বগা থেকে বাড়ি যাওয়ার সময় পুলিশের হাতে আটক হন। এরপর এদের প্রাতিষ্ঠানিক কেয়ারেন্টাইনে রাখা হয়। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা প্রেরণ করা হলে ৪ জনের করোনা পজিটিভ আসে। পরবর্তীতে দু দফায় তাদের রিপোর্ট নেগেটিভ আসে।একই সময় চন্দ্রদ্বীপের ১ জন ও বিলবিলাসের ১ জনের দ্বিতীয় দফায় রিপোর্ট নেগেটিভ আসায় মোট ছয়জনকে আইসোলেশন থেকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

এর আগে কালিশুরীতে করোনা আক্রান্ত হালিম বক্স মৃত্যবরণ করেন এবং কালাইয়ার একই পরিবারের ৫ জন সদস্য সুস্থতা লাভ করেন। ৬ জন রোগীর সুস্থতার মধ্য দিয়ে বাউফলে করোনা রোগীর সংখ্যা এখন শূন্যতে।

নিজস্ব প্রতিবেদক//নাহিদ নিয়াজ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।