বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢাকা মেডিকেলে শুরু হতে যাচ্ছে দেশের প্রথম প্লাজমা থেরাপি

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ মে ২০২০, শুক্রবার

আগামী ১৬ই মে, ২০২০ থেকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের পক্ষ থেকে শুরু হতে যাচ্ছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি (Convalescent Plasma Therapy)।
গত ১৮ই এপ্রিল, ২০২০ স্বাস্থ্য অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে মারাত্মক করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার প্রটোকল প্রস্তুতির জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়, যার সদস্য সচিব করা হয়েছিলো ঢাকা মেডিকেল কলেজের ট্র‍্যান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্ট এর প্রধান, প্রফেসর ডা. মাজহারুল হক তপন কে।

কমিটির অন্যান্য সন্মানিত সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা করে “Convalescent Plasma Therapy in severely & critically ill COVID-19 patients : a randomized clinical trial to observe the efficacy and safety” এর প্রটোকল তৈরী করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজের ইথিকাল রিভিউ বোর্ড, উক্ত কমিটির সদস্যদের সাথে নিয়ে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি শুরু করার অনুমতি প্রদান করেন।

এসময়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়ে পাশে ছিলেন প্রফেসর ডা. এম. এ. খান, প্রফেসর ডা. আহমেদুল কবির, প্রফেসর ডা. সাইফুল্লাহ মুনশি এবং প্রফেসর ডা. মোজাফফর হোসাইন। সাথে আরো সহযোগিতা করেছেন, কিউর স্মাইল বাংলাদেশ ফাউন্ডেশন এর স্বত্তাধিকারী ডা. ফাতেমা-তুজ-জোহরা ক্যামেলিয়া। ডোনার পুল গঠনের জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন দি ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইট এন্ড রেসপন্সিবিলিটিস (FDSR)।

জানা গেছে যে, কনভালেসেন্ট প্লাজমা টাইট্রেশন (Convalescent Plasma Titration) বাংলাদেশে এর আগে কখনো হয় নি। তবে কনভালেসেন্ট প্লাজমা (Convalescent Plasma) বিভিন্ন সময়ে ব্যবহৃত হয়ে আসছে চিকিৎসার ক্ষেত্রে।

একজন কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থ হবার পর তাঁর রক্তে এন্টিবডি তৈরী হয়। সেই এন্টিবডির মাত্রা টাইট্রেশন করে পরিমাপ করে চিকিৎসার জন্য ব্যবহার করা যায়।
যারা আক্রান্ত হয়ে ভেন্টিলেটর বা আইসিইউতে আছেন, তাদের যদি এই সংগৃহীত প্লাজমা পরিসঞ্চালন করা হয়, তবে সুস্থ ব্যক্তির এন্টিবডি ভাইরাসের সাথে যুদ্ধ করে উপসর্গ কমিয়ে আনতে পারে এবং আক্রান্ত ব্যক্তির তখন আইসিইউ বা ভেন্টিলেটর এর উপর নির্ভরশীলতা কমে আসবে।

এই চিকিৎসার জন্য অনেক কনভালেসেন্ট প্লাজমা ডোনার প্রয়োজন হচ্ছে। সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা স্বেচ্ছায় এগিয়ে আসলে হয়তো অনেক জীবন বাচানো সম্ভব হবে।
একজন ৬০ কেজি ওজনের সুস্থ ডোনার ৪০০ মিলি প্লাজমা দান করতে পারবেন। এ্যাফেরেসিস মেশিনের মাধ্যমে এই প্লাজমা সংগ্রহ করা হবে।

করোনা আক্রান্ত ব্যক্তিদের জীবন বাচাতেই এই পদক্ষেপ নেয়া। বিশ্বের অন্যান্য দেশেও এই চিকিৎসা পদ্ধতি বেশ সুফল বয়ে এনেছে। আশা করা যাচ্ছে আমাদের দেশেও এই সফলতা অব্যাহত থাকবে।

ডা. মাজহারুক হক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যে, যারা কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন, তারা যদি স্বেচ্ছায় প্লাজমা দান করেন, অনেক মানুষ এ থেকে উপকৃত হতে পারবেন, প্রয়োজন শুধু কিছুটা সদিচ্ছা ও আন্তরিকতার।
মানুষ মানুষের জন্য। তাই আসুন, যারা ইতিমধ্যে করোনার সংক্রমণ থেকে সুস্থ্যতা লাভ করেছেন , তারা অন্যদের ও জীবন বাচাতে এগিয়ে আসি।

নিজস্ব প্রতিবেদক/লাইবা ইসাবেলা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।