বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনাকালীন সাহসী চিকিৎসকদের প্রতিচ্ছবি ডা. নাঈমার গল্প

প্ল্যাটফর্ম নিউজ, ৮ নভেম্বর, ২০২০, রবিবার 

 

সারা দেশে যখন করোনা রোগী বেড়েই চলেছে, তখন করোনা মহামারিতে দেশজুড়ে রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে নিজেদের জীবনকে ঝুঁকির মুখে রেখেও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসকরা।

 

ডা. নাঈমা সিফাত কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক। তিনি চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন মা। কক্সবাজারের টেকনাফে করোনায় আক্রান্ত প্রথম নারী চিকিৎসক তিনি।

 

গত ২৫ এপ্রিল ডা. নাঈমা সিফাত প্রথমবারের মত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। এ সময়কালে তিনি তাঁর স্বামী ও সন্তান থেকে আলাদা ছিলেন। করোনা আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত সকল প্রয়োজনীয় বিধিনিষেধ এবং নিয়মগুলো মেনে চললেও একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থা ক্রমাগত অবনতি হতে থাকে, বাড়তে থাকে শ্বাসকষ্ট। শেষমেষ, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দীর্ঘদিন আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় থাকেন ডা. নাঈমা। চিকিৎসাধীন অবস্থায় ধাপে ধাপে ৩ বার তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার নেগেটিভ ফলাফল আসলে হাসপাতাল কর্তৃপক্ষ ৮ মে বাড়ি ফেরার অনুমতি দেন তাঁকে।

 

কোভিডমুক্ত হয়ে ২১ মে থেকে ডা. নাঈমা পুনরায় সাহসিকতার সাথে তার কর্মক্ষেত্রে যোগদান করেন এবং রোগীদের চিকিৎসা দিতে থাকেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, প্রথমবার আক্রান্ত হওয়ার ঠিক ৩৬ দিনের ব্যবধানে পুনরায় দ্বিতীয়বারের মতন সংক্রমিত হন তিনি। তবে, এত কিছুর পরেও ডা. নাঈমা পরাজিত হতে দেন নি নিজেকে। চিকিৎসা নেওয়ার পর তিনি পুনরায় সুস্থ হয়ে উঠেছেন এবং সাত দিনের মাথায় গত বুধবার থেকে পুনরায় সাহসিকতার সাথে এবং নতুন উদ্যোমে হাসপাতালে যোগদান করে রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করেছেন।

 

দ্বিতীয়বার করোনা জয় করে পুনরায় রোগীর সেবায় যোগ দিলেন টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নাঈমা সিফাত

 

ডা. নাঈমা বলেন,

“চিকিৎসক হিসেবে কাজে যোগ দিতে হবে, এটাই স্বাভাবিক। কারণ, এ পেশার লক্ষ্য মানবসেবা। আমাকে দেখে আরও অনেকে সাহসী হোক।” 

 

ডা. নাঈমার ধারণা তিনি দু’বার করোনায় আক্রান্ত হয়েছেন নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে। টেকনাফে স্থানীয় মানুষ, বাইরের মানুষ, রোহিঙ্গা শরণার্থীসহ নানান ধরনের মানুষের আনাগোনা রয়েছে। আবার রোগীদের অনেকের করোনার উপসর্গ থাকলেও চিকিৎসকের কাছে তা গোপন করেন, যা ঠিক নয়। তাই চিকিৎসকদের সংক্রমিত হবার সম্ভাব্য একটি বড় কারণ এটিও হতে পারে বলে মনে করেন তিনি।

 

তিনি আরো বলেন,

“করোনায় আক্রান্ত হওয়া দোষের কিছু নয়। তবে ভয় পেলে ক্ষতি আরও বেশি।”

সাহসিকতার সাথে দুইবার করোনা মোকাবেলা করে ফের কর্মক্ষেত্রে যোগদানের দৃষ্টান্ত স্থাপনকারী ডা. নাঈমা সিফাতের প্রশংসা ঝরে পড়ল টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীলের কণ্ঠে,

“চিকিৎসক নাঈমা অসাধারণ সাহসের পরিচয় দিয়েছেন। তিনি দুবার আক্রান্ত হওয়ার পরেও ছুটির কথা বলেননি। কাজে যোগ দিয়েছেন। তাঁকে স্যালুট জানাই।”

 

উল্লেখ্য, ডা. নাঈমা সিফাত চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের ছাত্রী। ৩৯তম বিসিএসে উত্তীর্ণ হয়ে গত বছরের ১১ ডিসেম্বর টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন তিনি। করোনা মহামারিতে ডা. নাঈমার মতো নাম না জানা দেশের সকল সাহসী ও আত্মোৎসর্গকারী অজস্র চিকিৎসকদের প্রতি প্ল্যাটফর্মের বিনম্র শ্রদ্ধা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।