বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা শনাক্তে আরো ৪৪ টি নতুন স্যাম্পল কালেকশন বুথ স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ
সোমবার, ১২ মে, ২০২০

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়ে গত এক মাস ধরে করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে আসছে ‘জে কি জে হেলথকেয়ার’ নামে ঢাকার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন।

সম্পূর্ণ বিনামূল্যেই করোনা সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে এই ‘জে কি জে হেলথকেয়ার’ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ‘ওভাল গ্রুপ’র একটি অঙ্গসংগঠন। ওভাল গ্রুপের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী বলেন, বেসরকারি কোনো প্রতিষ্ঠান হিসেবে তারাই প্রথম বুথ স্থাপন করে নমুনা সংগ্রহ করছেন। তাছাড়াও সরকারের অনুমতি নিয়ে তারা সর্বপ্রথম করোনার ঝুঁকিপ্রবণ অঞ্চল নারায়ণগঞ্জে বুথ স্থাপন করেন। পরবর্তী সময়ে ঢাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকায় এই স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়। ফলে ওই সব এলাকার সবধরনের মানুষজন ঝুঁকি এড়িয়ে নমুনা পরীক্ষা করাতে পারছে তাদের বুথগুলো থেকে।

সংগঠনটি ঢাকা ও নারায়ণগঞ্জের আলাদা আলাদা স্থানে ৪৪ টি নমুনা সংগ্রহের বুথ স্থাপন করেছে। প্রতিদিন বুথগুলো ৩০০-৩৫০ জনের নমুনা সংগ্রহ করে থাকে। পরে সংগ্রহকৃত নমুনা সরকার নির্ধারিত করোনা শনাক্তকরণ ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়। নমুনাগুলো পরীক্ষা করার পর ফলাফল মুঠোফোনের মাধ্যমে নমুনা প্রদানকারীদের জানিয়ে দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ আদর্শ গার্লস কলেজ এবং কড়াইল বস্তি এলাকায় করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ স্থাপন করেছে জে কি জে হেলথকেয়ার। এ ছাড়া গত ৮ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও সিদ্ধিরগঞ্জের এম এইচ বুলু স্কুল অ্যান্ড কলেজে বুথের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। প্রতিদিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত বুথগুলোতে নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি আগামী সপ্তাহ থেকে নমুনা সংগ্রহের জন্য রাজধানীর গুলশান, উত্তরা ও বাড্ডা এলাকায় বুথ স্থাপন করা হবে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা শাম্মী ওয়াদুদ বলেন,

“দক্ষিণ সিটি করপোরেশন এলাকার পাশাপাশি উত্তর সিটি করপোরেশন এলাকায়ও নমুনা সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে গুলশান ও উত্তরার দুটি এলাকায় এবং বাড্ডায় নমুনা সংগ্রহের জন্য ৪০টির মতো বুথ স্থাপন করার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশে যেসব বিদেশি কূটনৈতিক রয়েছেন, তাঁদের জন্য গুলশানে আলাদা বুথ হবে। আর স্থানীয়দের নমুনা সংগ্রহের জন্য আলাদা বুথ স্থাপন করা হবে।”

করোনা শনাক্তকরণ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য ৪০০ স্বাস্থ্যকর্মী বিভিন্ন বুথে কাজ করে আসছেন। তাছাড়াও নমুনা সংগ্রহের বুথ স্থাপনের আগে নমুনা সংগ্রহকারী সব কর্মীকে প্রতিষ্ঠানটি থেকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে নমুনা সংগ্রহের কাজে পাঠানো হয়। তাছাড়াও প্রত্যেক কর্মীকে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করাসহ সব ধরনের জিনিসপত্র সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি। বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে সেসব স্বাস্থ্যকর্মীদের করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকছে না।

তবে করোনা করোনা আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তি বুথে এসে নমুনা দেওয়ার আগে কিছু নিয়মকানুন অনুসরণ করতে হবে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়।

– বুথে নমুনা জমা দিতে হলে মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে করে নিয়ে আসতে হবে।

– বুথে আসার পর প্রশিক্ষিত কর্মীরা করোনা আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তির কাছে কয়েকটি তথ্য জানা হবে,
যেমন, তিনি ডায়াবেটিস কিংবা কিডনিজনিত রোগে ভুগছেন কি না।
করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিলেন কি না ইত্যাদি।

এরপর সব তথ্য ডাটা ফর্মে লিপিবদ্ধ করার পর প্রশিক্ষিত কর্মীরা করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে থাকেন।

করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহভাজন ব্যক্তি নমুনা দেওয়া এবং পরীক্ষার ফলাফল জানার ব্যাপারে প্রতিষ্ঠানটির মুঠোফোন (+৮৮০১৭৯২৪৪৪১১১) নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
সম্পুর্ন বিনামূল্যে সবধরনের মানুষজন এই বুথগুলোতে এসে নমুনা জমা দিতে পারবে।

নিজস্ব প্রতিবেদক
আশরাফ মাহাদী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।