মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

গোপালগঞ্জে ঈদের আগে মার্কেট ও দোকানপাট না খোলার সিদ্ধান্ত

অংকন বনিকপ্রকাশ: ১১ মে ২০২০, ৩:৩২ · ২ মিনিটে পড়ুন
গোপালগঞ্জে ঈদের আগে মার্কেট ও দোকানপাট না খোলার সিদ্ধান্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
সোমবার, ১১ মে, ২০২০

ঈদকে সামনে রেখে বেশ কিছু শর্তসাপেক্ষে সীমিত পরিসরে গতকাল রবিবার (১০ মে) থেকে দোকান খোলার সুযোগ দিয়েছে সরকার। তবে দেশের অনেক জায়গাতেই দোকানপাট না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ঢাকার কয়েকটি মার্কেট, কুমিল্লা ও চাঁদপুরের পর গোপালগঞ্জেও মার্কেট, দোকান, বিপণি বিতান ও ব্যবসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জ ব্যবসায়ী সমিতি ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি।

গত শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আহ্বানে ব্যবসায়ীদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী প্রমুখ।

সভায় করোনার সংক্রমণ রোধে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ যদি দোকান করতে চান, তাহলে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা শহরের শেখ কামাল ক্রিকেট ষ্টেডিয়াম মাঠে অস্থায়ীভাবে দোকান করতে পারবেন বলেও জানানো হয় সভায়।

করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।