মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা যুদ্ধে সুস্থ হয়ে ফিরলেন ফটিকছড়ির চিকিৎসক!

Platformপ্রকাশ: ১ মে ২০২০, ১২:৩৮ · ২ মিনিটে পড়ুন
করোনা যুদ্ধে সুস্থ হয়ে ফিরলেন ফটিকছড়ির চিকিৎসক!
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনায় আক্রান্ত হওয়া চিকিৎসক ডা. আবদুল বাসেত সুস্থ হয়েছেন। তৃতীয়বারও তার নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র পেয়ে গতকাল ৩০ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফিরছেন ডা. আবদুল বাসেত।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল ডা. বাসেতের শরীর থেকে তৃতীয়বারের মতো নমুুনা সংগ্রহ করে ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস(বিআইটিআইডি) ল্যাবে টেস্ট করা হয়। যার ফলাফল নেগেটিভ এসেছে।

গত ২২ এপ্রিল তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ২৭ এপ্রিল দ্বিতীয় দফায় তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হলে নেগেটিভ ফলাফল আসে।

ডা. আবদুল বাসেত ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা তরুণ চিকিৎসক। তিনিই ফটিকছড়ি-হাটহাজারী এলাকায় করোনা শনাক্ত হওয়া প্রথম ব্যক্তি। কোনো প্রবাসী কিংবা ঢাকা বা নারায়ণগঞ্জফেরত কোন ব্যক্তি কিংবা তাদের পরিবারের কারও সংস্পর্শে আসায় তিনি কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন বলে সন্দেহ প্রকাশ করেন। তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার অন্তত একমাস আগ থেকেই তিনি কর্মস্থলের বাহিরে যান নি।

ডা. আবদুল বাসেত চট্টগ্রাম জানান, ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পাশাপাশি দুটি উপজেলার মানুষ প্রতিনিয়ত চিকিৎসা সেবা নিতে আসেন। দুই উপজেলাতেই বিদেশফেরত প্রবাসী থেকে শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জফেরত অনেক মানুষ আছেন। এপ্রিলের ১৫ তারিখ স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্লু কর্নারে জ্বর-সর্দিতে ভোগা রোগীদের সেবা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ডা. আবদুল বাসেত। ২১ তারিখ করোনা টেস্টের জন্য নমুনা দেওয়া হলে ২২ তারিখে নমুনার ফলাফল পজেটিভ আসে।

প্রসঙ্গত, চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার পরদিন বিকেল তিনটা থেকেই ফটিকছড়ি উপজেলাকে লকডাউন ঘোষণা করে প্রশাসন। এরপরে রাউজান উপজেলা ও পাশ্ববর্তী উপজেলা হাটহাজারীকে লকডাউন ঘোষণা করা হয়। এখন পর্যন্ত উত্তর চট্টগ্রামে এই তিনটি উপজেলা বর্তমানে লকডাউন অবস্থায় আছে। এছাড়া দক্ষিণে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলাও লকডাউন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক / আশরাফ মাহাদী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।