মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

করোনা ভাইরাস আপডেট সেমিনার: প্রতিরোধ ও সচেতনতাই মূল অস্ত্র

Platformপ্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২:০০ · ২ মিনিটে পড়ুন
করোনা ভাইরাস আপডেট সেমিনার: প্রতিরোধ ও সচেতনতাই মূল অস্ত্র
লেখার আকার

২৩ ফেব্রুয়ারি ২০২০: আজ ২৩ ফেব্রুয়ারি ২০২০ রোজ রবিবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হয় চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বিশ্বব্যাপী আতংক সৃষ্টিকারী করোনা ভাইরাস (SARS-CoV2) ঘটিত রোগ কোভিড-১৯ (COVID – 19) বিষয়ক এক সেমিনার। শিক্ষক সমিতি আয়োজিত “An Update on SARS-CoV2 & COVID-19” শীর্ষক এই সেমিনার শতামেকহা এর কনফারেন্স রুমে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধন হয় শতামেকহা এর এনেস্থেসিওলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আবদুল কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে। এরপর করোনা ভাইরাসের গঠন, রোগ সৃষ্টির প্রক্রিয়া, কোভিড-১৯ এর বর্তমান মহামারী অবস্থা, ইত্যাদি সম্পর্কে বিজ্ঞানসম্মত, সহজবোধ্য ও সচেতনতামূলক আলোচনা করেন সেমিনারের স্পিকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. সামশেদ জাহান শুমু এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. সেলিম শাহেদ।

স্পিকারদ্বয়ের জ্ঞানগর্ভ আলোচনায় জানা যায়, আতংক নয়, প্রতিরোধ এবং সচেতনতা দিয়েই মোকাবেলা করতে হবে এই মহামারি। রোগের মহামারি নিয়ন্ত্রণে যেহেতু চিকিৎসক ও নার্সগণই নেতৃত্ব দিয়ে থাকেন, তাই রোগাক্রান্ত হবার ঝুঁকিও তাদেরই বেশি। সুতরাং, স্বাস্থ্যের প্রতি সচেতনতা ও প্রস্তুতি গ্রহণের সময় এখনই।

সেমিনারে উপস্থিত চিকিৎসক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অতঃপর চিকিৎসক সমাজের প্রতি বক্তব্য রাখেন সেমিনারের সভাপতি শতামেকহা এর মেডিসিন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ আবদুল ফাত্তাহ, বিশেষ অতিথি অধ্যক্ষ অধ্যাপক ডা. আসাদ হোসেন এবং পরিচালক ডা. মো. খলিলুর রহমান। স্পিকার ও অতিথিদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষিত হয়।

নিজস্ব প্রতিবেদক/সামিউন ফাতীহা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।