মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা পরবর্তী জটিলতা সমাধানে অনলাইন পোস্ট কোভিড-১৯ ফাইব্রোসিস ক্লিনিক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ নভেম্বর ২০২০, ১১:৪৩ · ২ মিনিটে পড়ুন
করোনা পরবর্তী জটিলতা সমাধানে অনলাইন পোস্ট কোভিড-১৯ ফাইব্রোসিস ক্লিনিক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার , ৯ নভেম্বর, ২০২০

কোভিড-১৯ থেকে আরোগ্য লাভের পরেও যাদের শ্বাসকষ্ট, কাশি কমছে না বা HRCT Chest এ (বুকের সিটি স্ক্যানে) অস্বাভাবিকতা থেকে যাচ্ছে তাদের জন্য ঢাকা মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট এর তত্ত্বাবধানে অনলাইনে চলছে Post COVID Fibrosis Clinic এর কার্যক্রম।

কোভিড-১৯ থেকে আরোগ্য লাভ করার পরে কোন কোন ক্ষেত্রে দেখা যায় রোগী অল্পতেই হাঁপিয়ে উঠছেন অথবা শ্বাসকষ্ট আগের চেয়ে কম হলেও রয়ে গিয়েছে। রোগী যদি এক-দেড়-দুই মাস পর পুনরায় বুকের সিটিস্ক্যান করিয়ে থাকেন দেখা যায় ফুসফুসে কিছু ক্ষত রয়ে গিয়েছে। কোভিড-১৯ পরবর্তী ফুসফুসের জটিলতার লক্ষণ ও সিটি স্ক্যানে ফুসফুসে ক্ষতের চিহ্ন ILD নামের ফুসফুসের এক ক্ষত রোগের সাথে মিলে যায় বলে এই নতুন ধরণের রোগটিকে বলা হয় Post COVID-ILD বা scarring। কোভিড-১৯ পরবর্তী ফুসফুসের জটিলতায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। কারো কারো ক্ষেত্রে ফুসফুসে ক্ষত থেকে যায় মাসের পর মাস, অথবা বছরের পর বছর। যারা কোভিড-১৯ পরবর্তী ফুসফুসের জটিলতায় ভুগছেন তাঁদের জন্য অনলাইনে এবং সম্পূর্ণ বিনামূল্যে কনসালটেশনের সুযোগ করে দিয়েছে ঢাকা মেডিকেল কলেজের রেস্পিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট। কোভিড-১৯ পরবর্তী ফুসফুসের জটিলতার চিকিৎসা পেতে  নিচের নাম্বারে message বা whatsapp এর মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

যোগাযোগঃ
===
SMS/WhatsApp message: 01737287308
==
Email: [email protected]

 

সৌজন্যেঃ

ডা. আমিনুল ইসলাম

সহযোগী অধ্যাপক

মেডিসিন ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।