মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ · ৮ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

“করোনা থেকে সেরে উঠলেও আবার আক্রান্ত হতে পারে” : বিশ্বস্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ৭:৫৮ · ২ মিনিটে পড়ুন
“করোনা থেকে সেরে উঠলেও আবার আক্রান্ত হতে পারে” : বিশ্বস্বাস্থ্য সংস্থা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

কোভিড-১৯ আক্রান্ত সকল ব্যক্তির শরীরে পরবর্তীতে সংক্রমণ প্রতিরোধে সক্ষম এমন কোন এন্টিবডি তৈরি হয় না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যাপারটি নিশ্চিত করে। তাই করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পরও পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরকোভ জানান,
সাইহাই-এ একটি প্রাথমিক গবেষণায় দেখা গেছে কোভিড ১৯ আক্রান্ত কিছু রোগীদের ক্ষেত্রে কোন নির্দিষ্ট এন্টিবডি পাওয়া যায় নি, আবার অন্যান্যদের ক্ষেত্রে অনেক ভাল এন্টিবডি রেসপন্স পাওয়া গেছে।

বর্তমানে ১.৮৭ মিলিয়ন কোভিড-১৯ আক্রান্ত রোগীর মধ্যে ৩ লক্ষ সুস্থ হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক ডা. মাইকেল রায়ান জানান, একজন কোভিড-১৯ টেস্ট নেগেটিভ হওয়া রোগীর শরীরে করোনা ভাইরাস আবার সক্রিয় হতে পারে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায় নি। একই ভাইরাস সক্রিয় হওয়ার কারণে সুস্থ হওয়া কোন ব্যক্তি পুনরায় সংক্রমিত হতে পারে অথবা অন্য কোন ভাইরাস আক্রান্ত হতে পারে। এর অনেক কারণ রয়েছে। ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে অনেক পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তির শরীরে ভাইরাসটি থেকে যেতে পারে। এছাড়াও কোভিড-১৯ আক্রান্ত কোন ব্যক্তি সুস্থ হওয়ার পর ব্যাক্টেরিয়া জনিত রোগে (Secondary Bacterial Infection) ও আক্রান্ত হতে পারেন বলে জানা যায়।

তথ্যসূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিজস্ব প্রতিবেদক
সুবহে জামিল সুবাহ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।