মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা চিকিৎসায় নতুন উদ্ভাবনঃ নেগেটিভ প্রেসার আইসোলেশন ক্যানোপি

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুলাই, ২০২০, সোমবার

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর হাঁচি- কাশি থেকে নির্গত জীবাণুর মাধ্যমে সংক্রমিত হয় অন্যান্য রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ। জীবাণুর সংক্রমণ রোধে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এর যৌথ গবেষণায় তৈরি করা হল “নেগেটিভ প্রেসার আইসোলেশন ক্যানোপি”।

গবেষক দলের তত্ত্বাবধায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক খোন্দকার সিদ্দিকী-ই-রব্বানী শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশেষ এই যন্ত্র তৈরির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘নেগেটিভ প্রেসার আইসোলেশন ক্যানোপি’ হল হাসপাতালের শয্যার উপর বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) স্থাপন করা তাঁবুর মতো একটি যন্ত্র, যেখানে কোভিড-১৯ আক্রান্ত রোগীকে আইসোলেটেড করে রাখা হয় এবং রোগীর হাঁচি-কাশির সাথে নির্গত জীবাণু দ্বারা দূষিত বায়ুকে পরিশোধিত করা হয়। ক্যানোপির সাথে সংযুক্ত একটি ‘এয়ার ফিল্টারের’ মাধ্যমে রোগীর চারপাশে দূষিত বায়ু নেগেটিভ প্রেসারের মাধ্যমে টেনে নিয়ে পরিশোধিত করে বাইরে বের করে দেওয়া হয়। ফলে আক্রান্ত রোগীর আশপাশের লোকজন সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে না। ক্যানোপির চারদিকে স্বচ্ছ পর্দা থাকায় এবং তা আকারে বড় ও উঁচু হওয়ায় রোগী অস্বস্তি বোধ করেন না। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে আনা- নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সেও এটি স্থাপন করা যাবে। তারা দাবি করছেন, দেশের বিভিন্ন হাসপাতালে এই ক্যানোপি ব্যবহার এর ফলে কোভিড- ১৯ চিকিৎসা ব্যবস্থা আরও সহজ হবে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার হারও কমে আসবে। ইতোমধ্যেই বিএসএমএমইউতে এটি প্রদর্শিত হয়েছে এবং সেখানকার ইনটেনসিভ কেয়ার বিভাগে এটি ব্যবহার ও গবেষণার জন্য ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড অনুমোদন করেছে।

অধ্যাপক খোন্দকার সিদ্দিকী-ই-রব্বানী বলেন,

“স্বল্প খরচে ও দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এই ক্যানোপি বিশ্বের অন্যান্য ক্যানোপি থেকে ব্যতিক্রম ও উন্নত। এর আগে ইসরাইলে শুধু মুখ ও মাথা ঢাকার জন্য এ ধরনের ক্যানোপি তৈরি করা হয়, বিদেশের যন্ত্রে ক্যানোপির ভেতরের বাতাসের জীবাণু ও ভাইরাসকে বিশেষ ধরনের হেপাফিল্টার দিয়ে যতটা সম্ভব আটকে রেখে পরিশোধিত বাতাস আবার হাসপাতালের কক্ষে ছেড়ে দেওয়া হয়। আর এইটায় হেপাফিল্টারের সাথে বাড়তি আছে আলট্রাভায়োলেট আলোর প্রযুক্তি, যার মাধ্যমে প্রথমেই সব জীবাণু ও ভাইরাস ধ্বংস করে ফেলা হয়। তাই এর গুণগত মান একই উদ্দেশ্যে তৈরি পৃথিবীর অন্যান্য যে কোনো যন্ত্র থেকে উন্নত। এর দামও হবে বিদেশের একই ধরনের যন্ত্রের থেকে অনেক কম। তাছাড়া দেশে তৈরি বিধায় সহজে মেরামতের গ্যারান্টিও থাকবে।”

তিনি আরও বলেন,

“গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ল্যাবে এটা নিয়ে আমরা কাজ শুরু করি। এ কাজে আমাদের পরামর্শ ও উৎসাহ দিয়েছিলেন প্রয়াত জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তিনি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এ কাজের খোঁজ-খবর নিয়েছিলেন। অবশেষে আমরা এটি উদ্ভাবনে সফল হয়েছি। গবেষণা প্রকল্পে সম্পৃক্ত ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের শিক্ষক প্রকৌশলী রাকিব সাখাওয়াত হোসেন এবং অংশীদারবিহীন সামাজিক প্রতিষ্ঠান ‘বাইবিট লিমিটেড’র গবেষক প্রকৌশলী মো. মনিরুজ্জামান।”

কনফারেন্সে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন,

“গত দুই দিন জাতিসংঘের উদ্যোগে আয়োজিত সারা বিশ্বের ১৪৯টি সেরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে একটি ভার্চুয়াল কনফারেন্স হয়েছিল, সেখান আমি এই উদ্ভাবনের বিষয়টি তুলে ধরি। তারা এই উদ্ভাবনে খুশি হয়েছেন এবং খুবই প্রশংসা করেছেন। আমরা এই কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে জাতির পাশে থাকতে চেষ্টা করেছি, যার অংশ হিসেবে এই উদ্ভাবন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সব সময় জাতির সংকটে এভাবে পাশে থাকবে। এই গবেষণায় সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সায়েন্স প্রোগ্রাম থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মা এ প্রকল্পে কিছু অর্থ সহায়তা দিয়েছে। আর প্রতিটি ‘নেগেটিভ প্রেসার আইসোলেশন ক্যানোপি’ তৈরিতে খরচ হবে প্রায় এক লাখ ৩০ হাজার টাকা।”

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া ভার্চুয়াল মিটিং এ বলেন,

“আপনারা জানেন, এই কোভিডে আমরা প্রায় ৬৫ জন চিকিৎসককে হারিয়েছি। এক হাজারেরও বেশি স্বাস্থ্যসেবী আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ মারামারিতে এই উদ্ভাবন দেশের হাসপাতালগুলোতে ব্যবহৃত হলে অনেক মানুষের জীবন রক্ষা এবং সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্বরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় অনেক ভূমিকা রাখবে।”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।