মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়ালো কুমিল্লায়

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ আগস্ট ২০২০, ৮:১৭ · ১ মিনিটে পড়ুন
করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়ালো কুমিল্লায়
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৫ আগষ্ট ২০২০, বুধবার

গত মঙ্গলবার (৪ আগষ্ট) জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৬ শত ২৪ জন। মঙ্গলবারেও নতুন ৩০ জন করোনায় আক্রান্তের তথ্য দেয়া হয় এই দফতর থেকে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, কুমিল্লাতে করোনার সংক্রমণ হার আগের তুলনায় কিছুটা কমেছে।

আশার বিষয় এই যে, দেশের অন্যতম করোনাভাইরাসের হটস্পট কুমিল্লায় করোনা ভাইরাস থেকে গত মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৮১ জন এবং সুস্থতার হার ৭২.৫৬%। তবে মঙ্গলবার পর্যন্ত সরকারি হিসেবে কুমিল্লা জেলায় মৃত্যুবরণ করেছেন ১৪৮ জন।

করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান,

“জেলায় এখন সংক্রমণ এবং মৃত্যু হার দুটোই কম। তবে আশংকার বিষয় এখন কুমিল্লায় করোনা নমুনা পরীক্ষায় আগ্রহীর সংখ্যা কমে গেছে। কিছুদিন আগেও অনেকে স্বেচ্ছায় নমুনা পরীক্ষা করতো যা এখন আর হচ্ছে না। তাই সংক্রমণ সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়াটা দুষ্কর হয়ে গেছে। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় কুমিল্লার অবস্থা ভালোর দিকে।”

তথ্যসূত্র: সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।