মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা আক্রান্ত ট্রাফিক কনস্টেবল, লকডাউনে সিএমপির ব্যারাক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ২:২৫ · ১ মিনিটে পড়ুন
করোনা আক্রান্ত ট্রাফিক কনস্টেবল, লকডাউনে সিএমপির ব্যারাক
লেখার আকার

সোমবার, ১৩ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক ট্রাফিক কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছেন। বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ কনস্টেবলের রোববার (১২ এপ্রিল) পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

তাঁর সংস্পর্শে আসা বিভাগীয় পুলিশ হাসপাতালে ৩জন চিকিৎসক, ৩জন নার্স, ৭জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ১২জন রুমমেট এবং সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের ব্যারাকের ২০০ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বিভাগীয় পুলিশ হাসপাতালে পাঁচদিন ধরে চিকিৎসাধীন ওই ট্রাফিক কনস্টেবলের করোনা পরীক্ষায় পজিটিভ আসার পর তাকে আন্দরিকল্লা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, আমাদের একজন পুলিশ সদস্যের করোনা পজিটিভ এসেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ট্রাফিক উত্তর বিভাগের ব্যারাক লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে আসা পুলিশ সদস্য ও চিকিৎসকদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সিএমপি কমিশনার আরও বলেন, থানা পর্যায়ে মাঠে কাজ করা পুলিশ সদস্যসহ সিএমপির সব ইউনিটের সদস্যদের সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় কিছুটা বেকায়দায় পড়েছে সিএমপির ট্রাফিক বিভাগ। তবে ট্রাফিক পুলিশকে সহযোগিতা দিতে প্রস্তুত সেনাবাহিনী।

নিজস্ব প্রতিবেদক
নিউমুন রাইন রহমান অরভিল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।