মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা চিকিৎসায় এগিয়ে আসছে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১:৪২ · ২ মিনিটে পড়ুন
করোনা চিকিৎসায় এগিয়ে আসছে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,১৪ই এপ্রিল, ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

সরকারি হাসপাতাল গুলোর পাশাপাশি কোভিড -১৯ এর চিকিৎসার জন্য এবার এগিয়ে এসেছে বেসরকারি হাসপাতাল গুলো

গত সোমবার (১৩ এপ্রিল) প্রেস ব্রিফিং এ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য বেসরকারি মেডিকেল অ্যাসেসিয়েশনের সাথে সৌজন্য সাক্ষাত হয়েছে।সেখানে জানানো হয়েছে, চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল বরাদ্দ দেওয়া হবে। ঢাকা শহরে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল (৫০০ বেড) এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল (৭০০ বেড) কোভিড-১৯ এর চিকিৎসার জন্য দেয়া হয়েছে। সবগুলোরই মানসম্মত হাসপাতাল এবং অাইসিইউ রয়েছে। তিনি আরও জানান যে , অন্যান্য বেসরকারি হাসপাতাল গুলোও এগিয়ে আসতেছে এবং সেগুলোর তালিকাভূক্ত করা হচ্ছে।

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল

একই সাথে গত শনিবার (১১ই এপ্রিল) কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ভেন্টিলেটর (কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার যন্ত্র) তৈরি করেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড। একই দিনে ভেন্টিলেটরটি পরীক্ষার জন্য রাজধানীর সাহাবউদ্দিন মেডিকেল এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে তা পাঠানোর কথা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির পরিচালক এম এ রাজ্জাক খান!

সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় সাধারণ জনগণরা মতামত জানাচ্ছেন, করোনা চিকিৎসায় ঢাকার বেসরকারি হাসপাতাল গুলো এগিয়ে আসলে অনেকটাই করোনা ঝুঁকি কমে যাবে ঢাকার জনবহুল এলাকা গুলোতে এবং করোনা চিকিৎসা সহজলভ্য হবে।

নিজস্ব প্রতিবেদক /সিলভিয়া মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।