শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা কালের কথামালাঃ ডাক্তার পরিবারের ধৈর্যের পরীক্ষা

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ ই আগস্ট, মঙ্গলবার, ২০২০

ডা. আফরোজা আকবর সুইটি
সহকারী অধ্যাপক
ভাইরোলজি বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ।

ছবিঃ ডা. আফরোজা আকবর সুইটি।

করোনায় বৃদ্ধ বাবা-মা যাতে আক্রান্ত না হন, তাই সতর্কতা হিসাবে ডাক্তার সন্তানটি গত চার মাসেরও বেশি তাদের থেকে দূরে অবস্থান করছেন। ফোন এ কথা বলাই একমাত্র যোগাযোগ মাধ্যম। এভাবে চলাই যেন স্বাভাবিক, সময়ের সাথে জীবন বয়ে যায় নিরন্তর!

ছবিঃ প্রতীকী।

করোনা প্রকোপ একটু কমেছে হয়তোবা। ঈদ সামনে সেজন্য কি সবাই অন্তর্মুখী! কেউ কেউ নানাবিধ খবরের খপ্পরে পরে টেস্ট করতে আগ্রহী নন। যাই হোক না কেন! ডাক্তারের তো ডিউটি মুক্তি নেই। এত্তো রিস্ক নিয়ে কাজ করতে হয়। বাবা-মায়ের সাথে একবেলা একসাথে খাওয়া দাওয়া করতে ইচ্ছে হয় ভীষণ! এবার ঈদটা একসাথে করার সব চিন্তা করাই যায়। কি পোড়া কপাল! এক সপ্তাহ আগেই মায়ের হঠাৎ কাশি অল্প জ্বর। কিছু হয় নি বলে এড়িয়ে তো যাওয়া যায় না এই করোনা সময়ে! একসাথে ঈদ করা ক্যান্সেল হয়ে গেল।

ডাক্তার হওয়ার সাথে সাথে কিংবা সময়ের কঠিন বাস্তবতায় অবচেতনভাবে অভিনয় রপ্ত করা হয়েছে বেশ। নিজের এত্তোগুলা কো-মরবিডিটি নিয়ে টেনেটুনে বেঁচে থাকার চিন্তার সাথে নতুন চিন্তা। অসুস্থ মায়ের ২য় সপ্তাহটা কেমন কাটে দূরে থেকেও সারাক্ষণ পর্যবেক্ষণ! সুস্থ আছেন তবুও সাবধানতা অবলম্বন, কোয়ারেন্টাইন পালন। ঈদ পার হলো কিন্তু সামনাসামনি দেখা হয় না। আর নিজেকে ধরে রাখা যায় কি!

হঠাৎ করেই বেরিয়ে পরা। আজ বাবা-মা কে দেখতেই হবে। ওহ্! সময়ের কি কঠিন বাস্তবতা! বাসার সামনে গিয়ে ফোন করা, যেন মা বারান্দায় এসে একটু দাঁড়ান। তাকে দেখতে নিচে দাঁড়িয়ে থাকে তার অকর্মা ডাক্তার সন্তান। মা তো এর মধ্যেই একটা সুন্দর শাড়ি পরে দাঁড়িয়ে হাত নাড়ছেন। এমন দেখাদেখি বাবা-মা আর সন্তান এর! কি রকম একটা‌ হিসাব নিকাশ! যদি মা আক্রান্ত না হন আর ডাক্তার নিজেই যদি আ্যসিম্পটোমেটিক ক্যারিয়ার হন – সন্তান থেকে মা আক্রান্ত হতে পারেন! আবার যদি মা আক্রান্ত হন তো তার থেকে ঐ ডাক্তার আক্রান্ত হতে পারেন! এমন সময় ও এলো যার কল্পনা করে নি কেউ।

করোনা নিয়ে যাদের কোন চাক্ষুষ জ্ঞান নেই, তারাই হু কেয়ারস! যাদের জ্ঞান আছে তারাই ভয়ে শেষ! কারণ তারাই করোনাতে উচ্চ পর্যায়ের থেকে নিম্ন পর্যায়ের বা ক্ষমতাশালী থেকে ক্ষমতাহীন মানুষের মৃত্যু দেখেছেন! স্বাক্ষী হয়েছেন শেষ সময়ের কষ্টগুলোর!

সমাজ, জাতি কিংবা দেশ কেউ মনে রাখবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে সে আশায় নয় বরং নিজের পেশার প্রতি কতটা ডেডিকেশন, রেসপেক্ট এর জন্য করোনা কালে একেকজন ডাক্তার, স্বাস্থ্যকর্মী এভাবে নিজের ও পরিবারের সদস্যদের নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে সময় পার করছেন তা ভাষায় প্রকাশ করার ভাষা আমার জানা নেই! স্যালুট জানাই তাদের সবাইকে।

ছবিঃ প্রতীকী।

আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে হেফাজত করুন, হেদায়েত দান করুন। অকল্যানকারী মানব-দানবের হাত থেকে রক্ষা করুন। আমিন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।