বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কন্ট্রাসেপটিভ পিল ও প্রাকৃতিক বিপর্যয়

গত ২৬ সেপ্টেম্বর World contraception day ছিল। কন্ট্রাসেপসনের কার্যকারিতা বা গুণাবলী নিয়ে নতুন করে ডাক্তারদের বলার কিছুই নেই। তবু সম্প্রতি মানুষের নজর কারা এক প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলব এখন যা নিয়ে আমাদের দেশে এখনো হয়তো কেউ মাথা ঘামাচ্ছেনা। এই বিপর্যয় লোকচক্ষুর অন্তরালে থেকে যাচ্ছে কেননা এটা মানব সংক্রান্ত কিছু নয়। এই ব্যাপারে আমাদের তেমন কিছু এখনো করার না থাকলেও জিনিসটা সম্পর্কে কিছুটা ধারণা দেয়ার জন্য বলছি।

আমরা ডাক্তাররা জানি কন্টাসেপটিভ পিলের active ingredient হল EE2 অন্য নামে Ethinyl Estradiol . এই ক্যামিকেল প্রস্রাবের সাথে নির্গত হয় কন্ট্রাসেপটিভ পিল নেয়া মহিলাদের। আমরা কখনো ভেবে দেখিনা এই EE2 সমৃদ্ধ প্রস্রাব কোথায় যাচ্ছে? প্রকৃতির স্বাভাবিক পানি চক্র এবং সাধারণ নিয়মের মাধ্যমে এই ক্যামিকেল স্যুয়েজ লাইন থেকে পর্যায়ক্রমে যাচ্ছে বায়ুমণ্ডল ও পানি মন্ডলে। বৃষ্টি ও প্রবাহিত পানির মাধ্যমে প্রথমে পুকুর নদী নালা সেখান থেকে সমুদ্রে ছড়িয়ে পড়ছে এই ইস্ট্রোজেনের ভ্যারাইটি ক্যামিকেল।

এক্সেটার বিশ্ববিদ্যালয়ের ইকো টক্সিকোলজিস্ট প্রফেসর চার্লস টাইলার ২০০৮ সালে এক অদ্ভুত জিনিস খেয়াল করেন মিশিগান হ্রদের মাছদের নিয়ে গবেষণা করার সময়। তিনি অনেক গুলো চেনা প্রজাতির মাছ খুঁজে পান যাদের শুক্রাশয়ের ভেতরে ডিম্বাণু তৈরী হয়েছে। তিনি জিনিসটা দেখে খুব অবাক হন প্রথমে। তিনি এই প্রজনন অক্ষম মাছ গুলোকে intersex মাছ বলেন। কিন্তু তিনি আরো অবাক হলেন যখন ইউরোপের নামকরা প্রায় ১৪ টা হ্রদের পানিতে এরকম intersex মাছ পাওয়া গেল। এই ব্যাপারে মৎস অধিদপ্তর কে জানালে তারা ড. টাইলার কে ৩ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট নিয়ে এক গবেষণার প্রজেক্ট খুলতে বলেন ‘Roach, Sex, and Gender-Bending Chemicals: The Feminization of Wild Fish in English Rivers’ নামক । তিনি রাজি হলেন। তিনি ৮ বছর ধরে বিভিন্ন গবেষণা করে গত জুলাই মাসের ৩ তারিখ , ২০১৭ তে এক্সেটার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বৃটিশ দ্বীপপুঞ্জ ফিশারিজ সোসাইটির গোল্ডেন জুবিলীতে দেয়া বক্তব্যে বিভিন্ন রেসাল্ট সম্পর্কে জানান। তিনি বলেন পৃথিবীর মিঠা পানির ৫ ভাগের ১ ভাগ মাছের প্রজাতি হুমকির সম্মুখীন এই EE2 এর কারণে। ব্যাপক হারে intersex মাছ ও উভচর প্রানি তৈরী হচ্ছে মানুষের ব্যবহৃত ইস্ট্রোজেন সমৃদ্ধ জিনিসের কারণে। প্রাকৃতিক ঝর্নার প্রাণিরাও এর শিকার।

তিনি আরো বলেন যে শুধু কন্ট্রেসেপটিভ পিল না, তিনি আরো ২০০ প্রকারের মানুষের ব্যবহৃত ক্যামিকেল পেয়েছেন যা ইস্ট্রোজেনের মত কাজ করছে মাছদের উপর। মাছের যৌন সঙ্গী নির্ধারণের পদ্ধতি চরমভাবে পালটে গেছে। পুরুষ মাছের ভেতর মেয়েলি স্বভাব দেখা যাচ্ছে। তিনি বলেন এমনকি আমাদের খাওয়া antidepressant ড্রাগগুলোও পুরুষ মাছের এগ্রেসিভ স্বভাব কমিয়ে দিয়েছে ব্যাপক হারে। তাদের গবেষণার অন্যতম নদী ওয়াশিংটনডিসির পোটোমেক নদীর ৮০% পুরুষ মাছ ২০১০ সালেই তাদের স্বভাব হারিয়ে ফেলেছে বলে তিনি বলেন।
পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন দ্রুত এই প্রাকৃতিক বিপর্যয় থেকে বের হয়ে আসার জন্য গবেষণা চলছে গত বছর থেকে। ইস্ট্রোজেন রিসেপ্টর পরিবর্তন করে দিয়ে ট্রান্সজেনিক প্রাণিতে EE2 এর ইফেক্ট পরীক্ষা করা হচ্ছে। আর মানুষের মেটাবোলিক এক্সক্রিশনে যেন ইস্ট্রোজেন সরাসরি বের না হয় সেই জিনিস নিয়ে গবেষণা চলছে।

আমরা সৃষ্টির সেরা হয়েছি সমগ্র সৃষ্টিকে তত্ত্বাবধান করার জন্য। তাই একজন মানুষ হিসেবে বাকি প্রাণি জগতের প্রতি আমাদের নজর রাখতে হবে বলে আমার মতামত। এজন্য সবাইকে ব্যাপারটা জানাতে ডাক্তারি কাজের কথার বাইরে এই কথাটা জানিয়ে রাখলাম। আমরা অতিদূর গবেষণা করতে না পারি, ব্যাপারটা ত অন্তত মাথায় রাখা মন্দ কি?

……….
ডাঃ আসির মোসাদ্দেক সাকিব
চমেক ১১-১২

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।