শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর্সডে’ উদযাপনঃ জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খানের বার্তা

প্ল্যাটফর্ম নিউজ, ২২ মে, ২০২১, শনিবার

গতকাল ২১ মে, শুক্রবার ‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর্স ডে ২০২১’ উদযাপন উপলক্ষে আয়োজিত ওয়েবিনারের ৩য় দিনে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিস সোসাইটির সভাপতি ডা. এ কে আজাদ খান।

এ সময় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, “বাংলাদেশের মানুষের রেফারেল বিষয় সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা নেই। এই বিষয়টি বাংলাদেশে চলছে অনেকটা গতানুগতিক ধারায়। প্রথমেই মানুষকে রেফারেল সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে। CCD কোর্সটি প্রথমে শুধু বারডেমের ডাক্তারদের জন্য ফ্রিতে চালু করা হয়। পরে অন্যান্যরা অনুরোধ করে কোর্সটি সবার জন্য চালু করার এবং তারা পেমেন্ট দিয়ে করতে আগ্রহী হয়। এখন এটি দেশের অন্যতম জনপ্রিয় কোর্সে পরিনত হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ডায়াবেটিস সমিতির একটা সুনাম আছে। জিপির কোর্স যদি আমাদের ব্যানারে চালু হয়, তাহলে দ্রুত তা ডাক্তারদের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আমার মনে হয়। আমরা গত কয়েক বছর যাবত চেষ্টা করছি এধরণের কোর্স চালু করতে। নানা জটিলতায় তা সম্ভব হয়নি। তোমরা যদি উদ্যোগ নাও, তাহলে আমরা সব ধরনের সহযোগীতা করবো।”

ওয়েবিনারটিতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যাটফর্ম ফ্যামিলি মেডিসিন উইং এর কো-চেয়ার-একাডেমিক ডা. আহমেদ শরীফ শুভ। এছাড়াও প্যানেলিস্ট হিসেবে ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটির প্রেসিডেন্ট ও জাতীয় প্রফেসর অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বিএসএমএমইউ ফার্মাকলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান খসরু এবং যুক্তরাজ্যের জেনারেল প্র্যাকটিশনার ডা. মুশাররফ হোসেন।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান খসরু বলেন, “আমাদের দেশে চিকিৎসকদের ক্যারিয়ারের রাস্তা সুগম নয়। ‘ফ্যামিলি মেডিসিন’ এক্ষেত্রে বড় একটা পরিবর্তন আনতে সক্ষম। একজন সর্বোচ্চ ডিগ্রীধারী ডাক্তারকে তাঁর এলাকার কয়জন ঠিকমত চিনেন? তাঁর প্রতিবেশী কয়জন ঠিকমত জানেন! এই নির্লপ্তভাবে বেড়ে ওঠাকে সামগ্রিকভাবে সমাধান করতেই ‘ফ্যামিলি মেডিসিন’ এর বিকল্প নেই। আমাদের ‘Undergraduate course’ এ সম্পর্কে পড়াতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ডাক্তারদের নিয়ে কোনো সাহিত্য নেই বা অনুপ্রেরণামূলক পাঠ নেই। যা আসলেই হতাশা জনক। একটি জাতি তৈরী হচ্ছে ডাক্তারদের অনুপ্রেরণার গল্প না শুনেই! মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও এই বিষয়ে ধারনা থাকা জরুরি। এদেশে ‘ফ্যামিলি মেডিসিন’ নিয়ে কাজ শুরু হলেই ডাক্তাররা তাঁদের যথাযথ সম্মান ও কর্মক্ষেত্রের নিশ্চয়তা পাবেন বলে আমার বিশ্বাস।”

প্ল্যাটফর্ম বাংলাদেশের চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ যার মাধ্যমে পেশাগত উন্নয়নে বিভিন্ন শিক্ষামূলক, জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে জেনারেল প্র্যাক্টিস ধারণাটি নবীন চিকিৎসকদের মাঝে আরো সুসংহত করার উদ্দেশ্যে ‘ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর্স ডে ২০২১’ উদযাপন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী ওয়েবিনার সিরিজ আয়োজন করা হয়েছে। গতকাল ছিল এই ওয়েবিনার সিরিজের তৃতীয় সেশন। এই সিরিজ ওয়েবিনারে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক, জনস্বাস্থ্যবিদ, শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক উদ্যোক্তা, সাউথ এশিয়ান অঞ্চলের The World Organization of Family Doctors (WONCA) এর প্রেসিডেন্ট এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে সুনামের সাথে কাজ করে যাওয়া বাংলাদেশি ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ এবং জেনারেল প্র্যাক্টিশনাররা ‘কি নোট’ স্পিকার এবং প্যানেলিস্ট হিসেবে যুক্ত হয়েছেন।

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।