মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
কোয়াক হান্ট

ওসি সাজলেন রোগী, ভুয়া চক্ষু চিকিৎসক আটক!

ওয়েব টিমপ্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০১৪, ৬:১১ · হালনাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০১৪ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত শুক্রবার রাতে মো. মোজাম্মেল হক নামের এক ভুয়া চক্ষু চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন চৌধুরী তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ওই ভুয়া চিকিৎসক ১৪ বছর ধরে চিকিৎসার নামে সাধারণ লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাঁর ভুল চিকিৎসায় অনেকেই অন্ধ হয়ে গেছে।

এসব অভিযোগ পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম নিজে রোগী সেজে গত শুক্রবার সন্ধ্যার পর উপজেলার পৌর বাজারের গোহাটায় ওই ভুয়া চিকিৎসকের চেম্বারে যান। এ সময় তিনি কিছু না জেনেই একটি ড্রপ এনে ওসির চোখে দেওয়ার চেষ্টা করেন। তখন ওসি সনদপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে ওই চিকিৎসক সেসব দেখাতে ব্যর্থ হন। এ অবস্থায় চেম্বারে থাকা সিল, প্যাডসহ নানা জিনিস জব্দ করে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদারের আবেদনের পরিপ্রেক্ষিতে রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই চিকিৎসককে কারাদণ্ড দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ভুয়া মহিলা ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলীপুল এলাকায় থেকে এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় ফাহমিদা আলম (২৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম যুগান্তরকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটকের…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ সহ এক ভুয়া মহিলা ডাক্তার গ্রেফতার

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ। দেখতে ডাক্তারের মতো হলেও তিনি ডাক্তার নন। একজন ধূর্ত প্রতারক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে রুমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রুমার নিজ বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা পরিচয় দিলেও বর্তমানে সে…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।