মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
কোয়াক হান্ট

মাধ্যমিক পাস চিকিৎসক: রাজধানীতে পাঁচ ভুয়া দন্ত চিকিৎসকের জেল-জরিমানা!

ওয়েব টিমপ্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০১৪, ৪:২২ · হালনাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০১৪ · ২ মিনিটে পড়ুন
মাধ্যমিক পাস চিকিৎসক: রাজধানীতে পাঁচ ভুয়া দন্ত চিকিৎসকের জেল-জরিমানা!
লেখার আকার

চিকিৎসাশাস্ত্রে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা সনদ নেই, তবু তারা দাঁতের বিশেষজ্ঞ চিকিৎসক। টেনেটুনে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাস করেছেন। সেই সার্টিফিকেট দিয়েই দীর্ঘদিন ধরে দন্ত রোগের চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছেন। শীতাতপ নিয়ন্ত্রিত চেম্বার দেখে বোঝার উপায় নেই, এত পরিপাটি ও লাখ টাকা বিনিয়োগ করে কেউ এভাবে প্রতারণার জাল বিছিয়ে রেখেছেন।

11_94637

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে দুটি মার্কেটে অভিযান চালিয়ে পাঁচ ভুয়া দন্ত চিকিৎসককে জেল-জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেককেই ৯ মাসের কারাদ- ও ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। দন্ড প্রাপ্তরা হলেন কারওয়ানবাজার আম্বরশাহ মসজিদ মার্কেটের আল হেরা ডেন্টাল কেয়ারের আক্তার হোসেন ও তার সহকারী তোফাজ্জল হোসেন, কারওয়ানবাজার ২ নম্বর সুপার মার্কেটের আল মদিনা ডেন্টাল কেয়ারের হাসানুর রহমান, একই মার্কেটের জান্নাত ডেন্টাল কেয়ারের আলাউদ্দিন ও গার্ডেন ডেন্টাল কেয়ারের ইলিয়াস হোসেন।

মসজিদ মার্কেটের জান্নাত ডেন্টাল কেয়ারে ভাগি্নর দাঁতের চিকিৎসা করাতে এসেছিলেন ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য খাতের স্টাফ নুরে আলম। তিনি সমকালকে বলেন, ভাগি্ন রাবেয়া আক্তার নিশির (১২) দাঁতের ফিলিং করার জন্য তার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন কথিত চিকিৎসক আলাউদ্দিন। এর পর নিশির দাতের মাড়ি ফুলে যায়। এ নিয়ে আলাউদ্দিনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন বলেন, তিনি যথাযথভাবেই চিকিৎসা দিয়েছেন।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নেননি বলে দোষ স্বীকার করেন। আরেক অভিযুক্ত গার্ডেন ডেন্টাল কেয়ারের এসএম ইলিয়াছ হোসেন বলেন, তিনি ফিলিং ও স্কেলিংয়ের কাজ করেন। বড় কোনো অপারেশন করেন না। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। যুব উন্নয়ন কর্মসংস্থান থেকে ডিপ্লোমা করেছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ভুয়া মহিলা ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলীপুল এলাকায় থেকে এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় ফাহমিদা আলম (২৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম যুগান্তরকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটকের…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ সহ এক ভুয়া মহিলা ডাক্তার গ্রেফতার

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ। দেখতে ডাক্তারের মতো হলেও তিনি ডাক্তার নন। একজন ধূর্ত প্রতারক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে রুমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রুমার নিজ বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা পরিচয় দিলেও বর্তমানে সে…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।