মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

এম-৫২ ব্যাচের ইন্টার্নদের যোগদানে নতুন নির্দেশনা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ এপ্রিল ২০২০, ৬:৪৫ · হালনাগাদ: ১৪ এপ্রিল ২০২০ · ২ মিনিটে পড়ুন
এম-৫২ ব্যাচের ইন্টার্নদের যোগদানে নতুন নির্দেশনা
লেখার আকার

০৬ এপ্রিল ২০২০: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেকহা) এর ভারপ্রাপ্ত পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার এর সাক্ষর সম্বলিত একটি নোটিশে এ আদেশটি প্রদান করা হয়।

কোভিড-১৯ মহামারির কারণে সারাদেশে সাধারণ ছুটি ও গণ পরিবহন বন্ধ থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫২ তম ব্যাচের চূড়ান্ত পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দেশিত সময়ে (গত ২৫শে মার্চ) ইন্টার্নশীপে যোগদান করতে পারেননি। বিষয়টিকে মানবিক ভাবে নিয়ে গণপরিবহন চালু হওয়ার পর দ্রুততম সময়ে এম-৫২ ব্যাচের সকল ইন্টার্নদের একসাথে যোগদান করার নির্দেশ প্রদান করা হয় নোটিশটিতে।

এর আগে, গত ২রা এপ্রিল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাছির উদ্দিন আহমেদের স্বাক্ষর সম্বলিত একটি নোটিশে ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫২ তম ব্যাচের চূড়ান্ত পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দেশিত সময়ে ইন্টার্নশীপে যোগদান না করায়, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা উল্লেখ করা হয়। দেশের ক্রান্তি লঘ্নে এমন একটি নোটিশে বিস্মিত হয়েছেন অনেকে, হয়েছে অনেক আলোচনা-সমালোচনা।
পরবর্তীতে এ বিষয়ে মমেমকহা পরিচালক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসের মাধ্যমে এম-৫২ ব্যাচের ইন্টার্নদের কাছে সবীনয় ক্ষমা প্রার্থনা ও নোটিশটি কোন পরিস্থিতিতে এবং কেন প্রদান করা হয়েছিল তা ব্যখ্যা করেন।
এরপর, মমেকহা এর পরিচালকের পক্ষে, উপ-পরিচালক (বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক) স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে পূর্বের সমালোচিত নোটিশটি বাতিল ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ যোগদান বিষয়ক এ নতুন নোটিশটি প্রদান করেন মমেকহা কতৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক/
মোঃ নাফিউল ইসলাম টিপু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।