মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
আন্তর্জাতিক সংবাদ

এবার নিজেদের কোভিড-১৯ মুক্ত ঘোষণা করলো নিউজিল্যান্ড

Anisur Riadপ্রকাশ: ৮ জুন ২০২০, ৪:০৮ · ১ মিনিটে পড়ুন
এবার নিজেদের কোভিড-১৯ মুক্ত ঘোষণা করলো নিউজিল্যান্ড
লেখার আকার

প্ল্যাটফর্ম  নিউজ, ৮ জুন ২০২০, সোমবার

নিউজিল্যান্ডকে কোভিড-১৯ মুক্ত হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার বিকালে এ ঘোষণা দেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে আর কোনও কোভিড-১৯ রোগী অবশিষ্ট নেই।

গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ডে নতুন করে কোনও সংক্রমণের ঘটনা ঘটে নি। সোমবার দেশটির সর্বশেষ করোনা রোগী সুস্থ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর ফলে যে স্বল্প কয়টি দেশ নিজেদের কোভিড-১৯ মুক্ত ঘোষণা করেছে তাদের মাঝে উঠে এলো নিউজিল্যান্ড। এর আগে মন্টেনিগ্রো, ফিজি, ফ্যারো আইসল্যান্ড নিজেদের কোভিড-১৯ মুক্ত ঘোষণা করে।

কয়েক সপ্তাহ ধরে পৃথিবীর সবচেয়ে কঠোর লকডাউন পালনকারী দেশগুলোর একটি নিউজিল্যান্ড। প্রথমে তারা আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হয়। সর্বশেষ আক্রান্তের সংখ্যা শূন্যতে নামিয়ে আনতে সমর্থ হয় দেশটি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার্স-এর তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডে মোট এক হাজার ৫০৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। আক্রান্তদের মধ্যে ২২ জনের মৃত্যু হয়। গত ২৮ ফেব্রুয়ারির পর এই প্রথমবারের মতো নিউজিল্যান্ডে কোনও কোভিড-১৯ রোগী নেই।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাদুড় খেয়ে রহস্যময় রোগ ছড়িয়ে পড়ছে কঙ্গোতে, নিহত ৫৩

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ রহস্যময় এক নতুন রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে আফ্রিকার দেশ কঙ্গোতে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সূত্রে জানা গেছে, বাদুড় খেয়ে তিন শিশুর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এই অজানা রোগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপির বরাতে এ…

২৮ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

কানাডার অর্থায়নে বাংলাদেশে কোভিড ও মাদকনীতির প্রভাব নিয়ে গবেষণা করবেন গবেষকেরা

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে লং কোভিড শনাক্তকরণ ও ব্যবস্থাপনার কৌশল উন্নয়ন এবং ছোট শহর ও গ্রামীণ এলাকায় মাদকনীতির পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য কানাডিয়ান ইনস্টিটিউটস অব হেলথ রিসার্চ (সিআইএইচআর) থেকে তহবিল দেয়া হয়েছে। তহবিল…

১৯ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মার্কিন সহায়তা বন্ধ, এইডসে প্রাণ হারাতে পারেন লাখো মানুষ: জাতিসংঘ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তা ও অনুদান প্রদানকারী দেশ। কিন্তু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সব ধরনের বৈদেশিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধ করে দিয়েছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম। বাংলাদেশে ইউএসএইডের…

১৭ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।