মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

এবার নাটোরে অবরুদ্ধ হলো এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

অংকন বনিকপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১১:৪০ · ২ মিনিটে পড়ুন
এবার নাটোরে অবরুদ্ধ হলো এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

এবার অবরুদ্ধ (লকডাউন) করা হলো নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির ২ জন স্বাস্থ্যকর্মীর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় গতকাল বুধবার (২৯ এপ্রিল) দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে নাটোরের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি।

অনির্দিষ্টকালের জন্য লকডাউন করার পাশাপাশি হাসপাতালটিতে কর্মরত ১৮ জন চিকিৎসকসহ ৮০ জন স্বাস্থ্যকর্মীকেও পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,

“গতকাল মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ই-মেইলে পাঠানো বার্তায় স্বাস্থ্য কমপ্লেক্সের একজন হেলথ টেকনোলজিস্ট, একজন সিনিয়র স্টাফ নার্সসহ সিংড়া উপজেলার ৫ জনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। হেলথ টেকনোলজিস্টের নমুনা সংগ্রহ করা হয় ২২ এপ্রিল ও সিনিয়র স্টাফ নার্সের নমুনা সংগ্রহ করা হয় ২৩ এপ্রিল।”

নতুন শনাক্ত হওয়া ২ জন স্বাস্থ্যকর্মীই গতকাল (২৮ এপ্রিল) পর্যন্ত হাসপাতালে কর্মরত ছিলেন এবং অন্যদের সঙ্গে সভা করেছেন, প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ফলে তাঁদের দ্বারা অন্যরাও সংক্রমিত হতে পারেন- এই আশঙ্কা থেকে হাসপাতালটিতে ভর্তি থাকা সব রোগীকে ছেড়ে দেওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ (২৯ এপ্রিল) থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১৮ জন চিকিৎসকসহ মোট ৮০ জন স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় এবং স্বাস্থ্য কমপ্লেক্সটি অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়।

 

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান,

“জনস্বার্থে হাসপাতালটি লকডাউন করা হয়েছে। তবে নতুন স্টাফ পাওয়া গেলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা চালু করা হবে। নতুন করে আক্রান্ত হওয়া দুইজন স্বাস্থ্যকর্মীই বিগত কয়েক দিন যাবৎ সবার সঙ্গে মিলেমিশে দায়িত্ব পালন করেছেন। তাই ঝুঁকি এড়াতে সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।