মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

এবার অবরুদ্ধ হলো নেত্রকোনা

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ৯:৪০ · ১ মিনিটে পড়ুন
এবার অবরুদ্ধ হলো নেত্রকোনা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ

সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

বৈশ্বিক করোনা মহামারী আস্তে আস্তে মারাত্মক রূপ ধারণ করা শুরু করেছে। করোনার ছোঁবলে বাংলাদেশও আক্রান্ত। দেশে আজ পর্যন্ত মোট ৮০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

অনেকগুলো জেলা লকডাউনের পর এবার লকডাউন করা হলো নেত্রকোণা জেলাকে। জেলাটিতে করোনাভাইরাসে আক্রান্ত চার রোগী শনাক্ত হওয়ার পর আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুর থেকে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

১০ এপ্রিল প্রথম দুই জন ও ১২ এপ্রিল আরও দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর জেলার জনসাধারণকে এ ব্যাপারে সর্বোচ্চ সর্তক করে দেওয়া হয়। অবাধ চলাচল কমাতে এবং করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করে নাগরিক অধিকার নিশ্চিত করতে আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুর থেকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মঈন-উল ইসলাম।

আজ সোমবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসক মঈন-উল ইসলাম জানান, “লকডাউনের সময়ে সবাইকে স্ব স্ব ঘরে অবস্থান করতে হবে। এই সময়ে কেউ জেলায় প্রবেশ কিংবা বাইরে যেতে পারবে না।”

করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে সরকারের গৃহীত নিয়মকানুন মেনে করোনা পরিস্থিতি মোকাবেলারও আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।