মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

নরসিংদীতে এক দিনেই করোনায় আক্রান্ত ১৬ জন

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ৯:৫৮ · ২ মিনিটে পড়ুন
নরসিংদীতে এক দিনেই করোনায় আক্রান্ত ১৬ জন
লেখার আকার

প্ল্যাটফর্ম সংবাদ

সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, সাংবাদিকসহ নতুন করে আরো ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নরসিংদী জেলা হাসপাতালের একজন চিকিৎসা কর্মকর্তা, বেসরকারি একটি টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি ও সিভিল সার্জন কার্যালয়েরই সাতজন রয়েছেন।

আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরুল কায়েস।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন,

“গতকাল রোববার (১২ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ২৮ জনের নমুনা পরীক্ষা করে রাজধানী ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। আজ (১৩ এপ্রিল) সকালে হাসপাতালটি থেকে জানানো হয়, যাদের নমুনা পাঠানো হয়েছে তাদের মধ্যে ১৬ জন করোনায় আক্রান্ত।”

করোনা ভাইরাসে আক্রান্ত বেসরকারি টিভি চ্যানেলের ওই জেলা প্রতিনিধি জানান, গতকাল রোববার (১২ এপ্রিল) সকালে নরসিংদী জেলার সর্বশেষ করোনা–পরিস্থিতি টিভি লাইভে জানাতে আরও এক সাংবাদিককে সঙ্গে নিয়ে সিভিল সার্জনের কার্যালয়ে যাই।

কাজ শেষে সিভিল সার্জন মো. ইব্রাহীম বলেন,

“আপনাদের তো সংবাদের প্রয়োজনে কত জায়গায় যেতে হয়। চাইলে নমুনা পরীক্ষা করিয়ে নিতে পারেন।”

এরপরই আমরা দুজন নমুনা পরীক্ষা করতে দিই। আজকে পাওয়া ফলে আমার পজিটিভ এলেও, অন্য সাংবাদিকের নেগেটিভ এসেছে। কীভাবে বা কার সংস্পর্শ থেকে আমি আক্রান্ত হলাম, তা বুঝতে পারছি না। তবে আমার শরীরে করোনা ভাইরাসের কোনো উপসর্গ এখনো দেখা দেয়নি।

প্রসঙ্গত, নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হওয়ায় এর আগে শনাক্তকৃত ৪ জনসহ বর্তমানে নরসিংদী জেলায় মোট করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ২০ জন।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।