মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

এক্সপো’র নামে অবৈধভাবে রোগী দেখছেন ভারতীয় চিকিৎসকেরা!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ জুন ২০২৫, ৬:৪৪ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

শুক্রবার, ২৭ জুন, ২০২৫

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমতি ছাড়াই রাজধানীতে চলমান ‘ঢাকা ফার্টিলিটি এক্সপো’তে রোগীদের সেবা দিচ্ছিলেন ভারতীয় ও থাইল্যান্ডের চিকিৎসকরা। বিষয়টি নিয়ে সরেজমিনে গিয়ে মেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান।

বৃহস্পতিবার (২৬ জুন) থেকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয় ৩ দিনের এই মেলা, যার আয়োজক প্রতিষ্ঠান ‘ইকো এক্সপো’। তবে প্রথম দিনই দেখা যায় ভারত ও থাইল্যান্ড থেকে আগত চিকিৎসকরা অংশগ্রহণকারীদের কাউন্সেলিংয়ের পাশাপাশি সরাসরি রোগী সেবা দেন। বিষয়টি নজরে এলে বিকেল ৩টার দিকে মেলাস্থলে উপস্থিত হন সিভিল সার্জন এবং তাৎক্ষণিকভাবে এসব কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

মেলার আয়োজন নিয়ে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, তারা গত ৩ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেন এবং ২৭ মার্চ মন্ত্রণালয়ের রপ্তানি-৭ শাখার অনুমোদন পান। পরে হল বুকিংয়ের কপি সংযুক্ত করে ২১ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) অবহিত করা হয়।

তবে আয়োজকদের জমা দেওয়া আবেদনে শুধু ‘মেলা’ ও ‘প্রদর্শনী’ শব্দ ব্যবহার করা হয়েছে। কোথাও উল্লেখ নেই যে, এতে বিদেশি চিকিৎসকরা রোগী দেখবেন বা চিকিৎসা দেবেন। পাশাপাশি, বিএমডিসির মতো চিকিৎসা পেশা নিয়ন্ত্রক সংস্থার অনুমতিও তারা নেয়নি।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আয়োজকদের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি আছে, কিন্তু পুলিশের অনুমতি নেই, শুধু অবহিত করেছে। তারা বলেছে মেলা, কিন্তু এটি আসলে মেলা নয়। চিকিৎসা, কাউন্সেলিং এবং বিদেশে পাঠানোর প্ররোচনা একসাথে চালাচ্ছে। আমি মৌখিকভাবে তাদের বলে এসেছি যে, স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ করুন। একইসাথে অফিসিয়াল চিঠিও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মেলার অনুমতি থাকলেও তা যদি প্রযুক্তি বা চিকিৎসাবিষয়ক তথ্য শেয়ারের উদ্দেশ্যে হয়, তাহলে এক কথা। কিন্তু এখানে রোগী দেখা, চিকিৎসা দেওয়া এবং বিদেশে চিকিৎসার জন্য উৎসাহিত করা—এসব কিছুই নিয়মবহির্ভূত। আমাদের নির্দেশনা অমান্য করলে, পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

বিএমডিসি থেকে কোনো অনুমতি না নিয়েই বিদেশি চিকিৎসকদের দ্বারা রোগী দেখানোর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আভাস দিয়েছেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা। তারা বলছেন, দেশের বাইরে থেকে কোনো চিকিৎসক বাংলাদেশে রোগী সেবা দিতে হলে বিএমডিসি’র অনুমতি আবশ্যক। এটি ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা আইনত শাস্তিযোগ্য অপরাধ।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।