মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

একদিকে পুরষ্কার ঘোষণা,অন্যদিকে বেতন নিয়ে টানাটানি চিকিৎসকের!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ৪:৪০ · ২ মিনিটে পড়ুন
একদিকে পুরষ্কার ঘোষণা,অন্যদিকে বেতন নিয়ে টানাটানি চিকিৎসকের!
লেখার আকার

প্লাটফর্ম নিউজ ১৫ এপ্রিল ২০২০:

কোভিড-১৯ এর কারণে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় ডাক্তাররা হচ্ছেন ফ্রন্ট লাইন ফাইটার। অথচ এই সম্মুখযোদ্ধাদের পোহাতে হচ্ছে নানারকম ভোগান্তি। এর মধ্যেই কয়েকটি হাসপাতাল অর্ধেক বেতনের ঘোষণা দিয়েছে, প্রতিবাদে দিচ্ছে ছাঁটাইয়ের হুমকি। অন্যদিকে আবার নানা অযুহাতে মুন্সিগঞ্জের সদর হাসপাতালের সরকারি চিকিৎসকদের বেতন বকেয়া রাখা হয়েছে।

দশজনের করোনা শনাক্তের ঘটনায় মুন্সিগঞ্জ জেলাকে লকডাউনের নির্দেশ দেন জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার। এই দশ জনের মধ্যে দুইজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোভেল করোনাভাইরাসের মোকাবেলায় প্রত্যক্ষভাবে কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের বিশেষ স্বাস্থ্যবীমা প্রদানের পুরস্কার ঘোষণা করেছেন। পক্ষান্তরে মুন্সিগঞ্জের সদর হাসপাতালের কর্তৃপক্ষ “বাজেট নেই” অযুহাতে সেখানকার সরকারি চিকিৎসকদের মার্চ মাসের বেতন প্রদান করতে গড়িমসি করছেন। অনেকেরই আবার দেওয়া হইনি ফেব্রুয়ারী ও মার্চ মাসের বেতন। তবে উক্ত হাসপাতালের সকল অফিস কর্মচারীগন ঠিকই বেতন পেয়েছেন বলে জানা যায়।

এমন আরো অনেক অভিযোগ উঠে আসে দেশের বিভিন্ন জেলার সদর হাসপাতালগুলো থেকে। জামালপুর সদর হাসপাতাল , কুমিল্লা সদর হাসপাতালের চিত্র টাও অনেকটা এমন। ফেব্রুয়ারী ও মার্চ এই দুইমাসের বেতন দেওয়া হয়নি বলে জানান উক্ত হাসপাতালগুলোর চিকিৎসকগণ।

করোনার এই মরণ থাবা থেকে দেশকে বাঁচাতে যখন এগিয়ে এসেছে একদল যোদ্ধা সাদা এপ্রোন জড়িয়ে তখন কেন প্রশাসনের এমন দ্বিমুখী আচরণ কেনই বা এমন বৈষম্যতা!

স্টাফ রিপোর্টার
নুরুন্নাহার মিতু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।